মনোজগত কুইজ সংযোজন করার প্রধানত ৩টি উদ্দেশ্য রয়েছে আর তা হলো-
(১) চলতি ছয় বছর যাবত মনোজগত পত্রিকা পড়ে জনসাধারণ মানসিক রোগ সম্পর্কে কতটুকু জেনেছে, কতটুকু সচেতন হয়েছে?
(২) মনোজগত পত্রিকা পাঠের পর মানুষ মানসিক রোগের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক তথ্য কতটুকু মনে রাখছে? এবং
(৩) জনসাধারণ মনোজগত পত্রিকা পড়ে মানসিক সমস্যা বা রোগে আক্রান্ত রোগীকে কতটুকু চিনতে পারছে, বুঝতে পারছে এবং প্রয়োজনে কখন মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগে বা মানসিক চিকিৎসকের নিকট রোগীদেরকে পাঠাচ্ছে বা পাঠানোর জন্য রোগীর পরিবারকে পরামর্শ দিচ্ছে?
আপনাদের জন্য মনোজগত কুইজ প্রতিটি সংখ্যাতে থাকবে আশা করি। প্রিয় পাঠকবৃন্দ মনোজগত কুইজে থাকবে মানসিক রোগের ওপর, মানসিক বিভিন্ন সমস্যার ওপর, মানসিক রোগির ওপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন। আর সেই প্রশ্ন হবে Multiple Choice Question বা অবজেকটিভ টাইপের। একটি প্রশ্নের একাধিক উত্তর দেওয়া থাকবে তার মাঝ থেকে আপনাদেরকে সবচেয়ে বেশি সঠিক উত্তরটিকে টিক চিহ্ন দিয়ে এবং নাম, ঠিকানা বিস্তারিত লিখে কুপনটি পাঠাতে হবে মনোজগত কুইজ বিভাগ ঠিকানায়। এছারা অদূর ভবিষ্যতে ওয়েবসাইটে সরাসরি কুইজের উত্তর দেওয়া যাবে।
মনোজগত কুইজ নিয়মাবলী:
যাদের উত্তর অধিক সঠিক বলে বিবেচিত হবে, মনোজগত পত্রিকার পরবর্তী সংখ্যায় তাদের নাম ও ঠিকানা ছাপা হবে। বিশেষ পদ্ধতির মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে বাছাই করা হবে এবং তাদের ঠিকানায় মনোজগত পত্রিকার পক্ষ থেকে (শুভেচ্ছা) পুরস্কার পাঠানো হবে। কুইজের সর্বক্ষেত্রেই মনোজগত কর্তৃপক্ষের সিদ্ধান্তই সঠিক বলে বিবেচিত হবে। উত্তর পাঠানোর শেষ তারিখ পত্রিকায় নির্দিষ্ট থাকে, এই তারিখের পরে প্রাপ্ত কোনো কুপন কুইজ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না। উত্তরদাতা তার নাম ও ঠিকানা পরিষকার ও সঠিকভাবে না লিখলে কুপন বাতিল হয়ে যাবে। যে কেউ একাধিক কুপন পাঠাতে পারেন। হাতে লেখা বা ফটোকপি কিংবা কম্পিউটার কম্পোজ কুপন বাতিল বলে বিবেচিত হবে।
................................
কুইজের প্রশ্ন, ফলাফল ও বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন

