Skip to main content

বিশ্বের নানা দেশ

ড. এ কে এম শাহনাওয়াজ

লাটভিয়া

অবস্থান                     : ইস্তোনিয়া এবং লিথুয়ানিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত। বাল্টিক সাগরের সীমান্তে অবস্থিত লাটভিয়া একটি পশ্চিম ইউরোপীয় রাষ্ট্র।।
আয়তন : ৬৪,৫৮৯ বর্গকিলোমিটার
স্থলভাগ : ৬৩,৫৮৯ বর্গকিলোমিটার
জলভাগ : ১,০০০ বর্গকিলোমিটার
স্থল সীমান্ত : ১,১৫০ কিলোমিটার
সমুদ্র উপকূলীয় ভূমি : ৫৩১ কিলোমিটার
আবহাওয়া : সামুদ্রিক আবহাওয়া। এখানকার শীত ঋতু আর্দ্র এবং পরিবর্তনশীল আবহাওয়া।
প্রধান নদী : গাউজা, লিয়েলুপ, ভেন্টা, ওয়েস্টার্ন ভিনা।
উচ্চতম অঞ্চল : কোমা পেদ্রোসা, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯,৬৬৫ ফুট (২,৯৪৬ মিটার) উঁচু।
নিম্নতম অঞ্চল : সমুদ্রপৃষ্ঠ সমতল।
প্রাকৃতিক সম্পদ : পিট কয়লা, চুনাপাথর, জলশক্তি, কাঠ, চাষ উপযোগী ভূমি।
ঐতিহাসিক পটভূমি : প্রাচীনকাল থেকেই লাটভিয়ায় বাল্ট গোত্রের বাস ছিল। ৯ শতকে ভাইকিংরা এই অঞ্চল অধিকার করে নেয়। ১২-১৩ শতকে জার্মানভাষী প্রতিবেশীদের দ্বারা লাটভিয়রা খ্রিষ্টধর্মে দীক্ষিত হয়। ১২৩০ সালে এখানে জার্মান শাসন প্রতিষ্ঠিত হয়। ১৬ শতকের মাঝমাঝি থেকে ১৮ শতকের প্রথম পর্ব পর্যন্ত লাটভিয়া পালাক্রমে পোল্যান্ড ও সুইডেনের নিয়ন্ত্রণে চলে যায়। পরে রাশিয়া অধিকার করে নেয়। দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী কিছু সময় স্বাধীনতা ভোগ করার পর ১৯৪০ সালে লাটভিয়া পুনরায় সোভিয়েত ইউনিয়ন কর্তৃক অধিকৃত হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ১৯৯১ সালে পুনঃপ্রতিষ্ঠিত হয় লাটভিয়ার স্বাধীনতা। ১৯৯৪ সালে এই দেশ থেকে রাশিয়ার সর্বশেষ সৈন্যদলটি চলে যায়। তবে লাটভিয়ায় যেসব সংখ্যালঘ রুশ (জনসংখ্যার প্রায় ৩০%) এখনো অবস্থান করছে তাদের বিষয়ে মস্কো প্রয়োজনীয় দায়িত্ব পালন করে। পশ্চিম ইউরোপীয় বিভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে লাটভিয়া তার অর্থনৈতিক উন্নতি বিধান অব্যাহত রেখেছে। ২০০২ সালে লাটভিয়া ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে।
জাতীয়তা : লাটভিয়ান।
জনসংখ্যা : ২৩,০৬,৩০৬ জন (২০০৪)।
জন্মহার : প্রতি হাজারে ৮.৮৭ জন (২০০৪)।
মৃত্যুহার : প্রতি হাজারে ১৩.৭৩ জন (২০০৪)।
গড় আয়ু : পুরুষ ৬৫.৯১ বছর, মহিলা ৭৬.০৯ বছর (২০০৪)।
ধর্ম : লুথারীয়, রোমান ক্যাথলিক, রাশিয়ান অর্থোডক্স।
ভাষা : লাটভিয়ান, লিথুয়ানিয়ান, রুশ, অন্যান্য।
শিক্ষিতের হার : ১৫ বছরের ঊর্ধ্বে মোট জনসংখ্যার ৯৯.৮% শিক্ষিত; পুরুষ ৯৯.৮%, মহিলা ৯৯.৮% (২০০৩)।
বাসকারী জাতিগোষ্ঠী : লাটভিয়ান ৫৭.৭%, রুশ ২৯.৬%, বুলারুশিয়ান ৪.১%,ইউক্রেনিয়ান ২.৭%,পোলিশ ২.৫%,লিথুনিয়ান ১.৪%,অন্যান্য ২%।
দেশটির সরকারি নাম : লাটভিয়া প্রজাতন্ত্র।
সরকার পদ্ধতি : সংসদীয় গণতন্ত্র।
রাষ্ট্রপ্রধান : প্রেসিডেন্ট।
সরকার প্রধান : প্রধানমন্ত্রী।
রাজধানী : রিগা।
প্রশাসনিক বিভাগ : ২৬টি কাউন্টি এবং ৭টি মিউনিসিপ্যালিটি।
স্বাধীনতা লাভ : ১৯৯১ সালের ২১ আগস্ট (চূড়ান্তভাবে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে)।
মুদ্রা : লাটভিয়ান লাট (LVL)
রাজস্ব বাজেট : ৩.৬৯১ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)।
সামরিক বাহিনী : দায়িত্বে নিয়োজিত মোট সৈন্যসংখ্যা ৫,০৫০; স্থলবাহিনী ৪৭.৫%, নৌবাহিনী ১৬.৬%, বিমানবাহিনী ৪.২%, জাতীয় রক্ষীবাহিনী ৩১.৭%।
দেশটির পূর্ববর্তী নাম : সোভিয়েত লাটভিয়ান সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।
রেলপথ : ২,৩৪৭ কিলোমিটার।
সড়কপথ : ৪৯১৭৮ কিলোমিটার।
জলপথ : ৩০০ কিলোমিটার।
পাইপলাইন : অপরিশোধিত তেলের জন্য ৭৫০ কিলোমিটার, পরিশোধিত তেলের জন্য ৭৮০ কিলোমিটার, প্রাকৃতিক গ্যাসের জন্য ৫৬০ কিলোমিটার, (১৯৯২)।
বন্দর ও পোতাশ্রয় : লিপাজ, রিগা, ভিল্টাপ্লিস।
বিমানবন্দর : ৫০টি।
মোট দেশজ  
উৎপাদন (GDP) : ২৩.৯ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)।
মোট মাথাপিছু    
উৎপাদন : ১০,২০০ মার্কিন ডলার (২০০৩)।
প্রধান রপ্তানি দ্রব্য : কেমিক্যাল, খাদ্য, রেলগাড়ির বগি।
আমদানি দ্রব্য : যন্ত্রপাতি, পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি।
বাণিজ্য সহযোগী    
রাষ্ট্রসমূহ : রাশিয়া, ইউক্রেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রসমূহ।

লিসটেনস্টেইন

অবস্থান                     : মধ্য ইউরোপীয় দেশ। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝে এর অবস্থান।
মোট এলাকা : ১৬০ বর্গকিলোমিটার
স্থলভাগ  : ১৬০ বর্গকিলোমিটার
জলভাগ  : শূন্য (০) বর্গকিলোমিটার।
সমুদ্র উপকূলীয় ভূমি  : ৭৬ কিলোমিটার।
সীমান্তবর্তী দেশ  : অস্ট্রিয়া ৩৪.৯ কিলোমিটার, সুইজারল্যান্ড ৪১.১ কিলোমিটার।
জলসীমান্ত  : শূন্য (০) কিলোমিটার।
আবহাওয়া  : মহাদেশীয় শীতল আবহাওয়া। শীতকাল সাধারণত মেঘলা থাকে। এ সময় বরফ ও বৃষ্টিপাত দুটোই লক্ষ করা যায়। গ্রীষ্মকাল সামান্য উষ্ণ, মেঘাচ্ছন্ন এবং আর্দ্র।
প্রধান নদী  : রাইন, সামিনা।
উচ্চতম অঞ্চল  : ভরদার গ্রাউসিপজ, সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৫২৭ ফুট (২,৫৯৯ মিটার) উঁচু।
নিম্নতম অঞ্চল  : রাগেলার রিয়েত, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪১১ ফুট (৪৩০ মিটার) উঁচু।
প্রাকৃতিক সম্পদ  : জলশক্তি, চাষযোগ্য জমি।
ঐতিহাসিক পটভূমি  : ১৭১৯ সালে হোলি রোমান সাম্রাজ্য লিসটেনস্টেইন নামের ক্ষুদ্র রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল। ১৮০৬ সালে দেশটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথম বিশ্বযুদ্ধের শেষাবধি দেশটি অস্ট্রিয়ার সঙ্গে যুক্ত  ছিল। কিন্তু যুদ্ধের ফলে অর্থনৈতিক ধস নামার কারণে লিসটেনস্টেইন মুদ্রা সংস্কারের মাধ্যমে সুইজারল্যান্ডের সঙ্গে সম্পৃক্ত হয়।
জাতীয়তা  : লিসটেনস্টেইনার।
জনসংখ্যা  : ৩৩,৪৩৬ জন (২০০৪)।
জন্মহার  : প্রতি হাজারে ১০.৬৫ জন (২০০৪)।
মৃত্যুহার  : প্রতি হাজারে ৬.৯৪ জন (২০০৪)।
গড় আয়ু  : পুরুষ ৭৫.৮ বছর, মহিলা ৮৩.০২ বছর (২০০৪)।
ধর্ম  : রোমান ক্যাথলিক ৭৬.২%, প্রোটেস্ট্যান্ট ৭%, অন্যান্য ১৬.৮% (২০০২)।
ভাষা  : সরকারি ভাষা জার্মান, এছাড়া এলেমান্নিক উপভাষা প্রচলিত আছে।
শিক্ষিতের হার  : ১৫ বছরের ঊর্ধ্বে মোট জনসংখ্যার ১০০% শিক্ষিত; পুরুষ ১০০%, মহিলা ১০০% (১৯৮১)।
বসবাসকারী জাতিগোষ্ঠী  : এলেমান্নিক ৮৬%, ইতালিয়ান, তুর্কি এবং অন্যান্য ১৪%।
সরকার পদ্ধতি  : গণতন্ত্র ও সংসদীয় পদ্ধতির ভিত্তিতে বংশানুক্রমিক রাজতন্ত্র।
রাষ্ট্রপ্রধান  : প্রিন্স।
সরকারপ্রধান  : প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালনা বোর্ড।
রাজধানী  : ভাদুজ।
প্রদেশ  : ১১টি স্বশাসিত ক্ষুদ্র প্রশাসনিক ইউনিট।
স্বাধীনতা লাভ  : ২৩ জানুয়ারি, ১৭১৯ সালে ইমপেরিয়াল প্রিন্সিপালিটি অব লিসটেনস্টেইন প্রতিষ্ঠিত হয়। ১২ জুলাই ১৮০৬ সালে হলি রোমান সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
মুদ্রা  : সুইস ফ্রাঙ্ক (CHF)
রাজস্ব বাজেট  : ৪২৪.২ মিলিয়ন মার্কিন ডলার (১৯৯৮)
সামরিক বাহিনী  : ১৮৬৮ থেকে লিসটেনস্টেইনে কোনো নিয়মিত সৈন্যবাহিনী নেই।
রেলপথ  : ১৮.৫ কিলোমিটার (২০০২)।
স্থলপথ  : ২৫০ কিলোমিটার; পাকা ২৫০ কিলোমিটার।
মোট দেশজ    
উৎপাদন (GDP)  : ৮২৫ মিলিয়ন মার্কিন ডলার (১৯৯৯)।
মোট মাথাপিছু    
উৎপাদন  : ২৫,০০০ মার্কিন ডলার (১৯৯৯)
প্রধান রপ্তানি দ্রব্য  : কৃত্রিম দাঁত, যন্ত্রপাতি, কেমিক্যাল, সিরামিক দ্রব্য, ধাতব দ্রব্য, বস্ত্র।
আমদানি দ্রব্য  : ধাতব ও রাসায়নিক দ্রব্য, যন্ত্রপাতি, খনিজ দ্রব্য ও কাঁচামাল।
বাণিজ্য সহযোগী    
রাষ্ট্রসমূহ  : সুইজারল্যান্ড।