একজন নিরাপদ এবং দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি হওয়ার জন্য আপনার দুশ্চিন্তা, রাগ, দ্বন্দ্ব দূর করা আবশ্যক। নিচের ১০টি পদ্ধতি আপনাকে সেই লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।
১. নেতিবাচক চিন্তা টেলিফোনে বা ব্যক্তির সঙ্গে ভাগ করে নিন। ই-মেইল, তথ্য, নোট এগুলোর নেতিবাচকতা অত্যন্ত গুরুত্বহীন বিষয় মনে করুন। যেখানে আপনি রেগে যেতেন সেখানে পাখির পালকের মতো নিশ্চিন্তে উড়ে বেড়াতে থাকুন।
২. উত্তর দিন ‘আমি বুঝতে পারছি’। এ কথা আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে যখন আপনি দুশ্চিন্তায় থাকবেন, যখন অন্য পক্ষের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন।
৩. যখন কোনো কথা বা কাজে অপমানিত হবেন রাগ দমন করুন অথবা সাথে সাথে কথা বন্ধ করুন। এটি আপনাকে বিশ্বাসী হতে সাহায্য করবে।
৪. যখন রেগে যাবেন তখন কাউকে অনুরোধ করার অভ্যাস করুন। এটা অনেক সময় খুব কাজে আসে যা রাগ কারো সাথে ভাগ করার চেয়েও কার্যকর। যেমন-যখন দেখবেন শিশুর সুরক্ষাকারী মহিলা বেসিনে নোংরা প্লেট ফেলে রেখেছে তখন রাগ না করে তাকে কাজগুলো করে ফেলতে অনুরোধ করুন।
৫. যখন কোনো ব্যক্তি দুঃখী থাকবে বা আপনি কারো সাথে একমত হতে পারছেন না তখন আপনি সঠিক কথা বারবার বলতে থাকুন যা আপনাকে এই দ্বন্দ্বমূলক পরিস্থিতিতে সাহায্য করবে।
৬. কারো ওপর দোষারোপ না করে নিজের কাজের এবং কথার দায়িত্ব নিজেই নিন। যেমন-‘আপনি ২০ মিনিট দেরি করেছেন আর আমাকে ফোন করারও প্রয়োজনবোধ করলেন না, আমি অত্যন্ত ক্ষুব্ধ।’ না বলে বলুন, আপনার দেরি দেখে আমি পাগল হয়ে গেছি।
৭. যখন আপনি সমস্যার সমাধানকারী তখন দুই পক্ষের কথা শুনুন। যদি আপনি এটা অভ্যাস করতে পারেন তবে সমস্যার সমাধান সহজ হবে। যেমন-যখন আপনার কাজের লোক বেতন বাড়াতে চাইবে তখন আপনি রাগান্বিত না হয়ে তাকে বুঝিয়ে বলুন ‘এটা যদি আপনি করেন তবে আপনার কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ এ মুহূর্তে আপনার কোম্পানির এত টাকা নেই।’ তখন অন্য কোনো উপায়ে টাকার পরিবর্তে অন্য কোনোভাবে সাহায্য করা যায় কি না তা ভেবে দেখা। এটা আপনার দুপক্ষের সমস্যাই সৃজনশীলভাবে মেটাবে।
৮. যখন কোনো দ্বন্দ্বমূলক জটিল পরিস্থিতিতে পড়বেন তখন হালকা মেজাজে থাকুন যেমন-আপনার দুশ্চিন্তা বেশি থাকলে জিমে যান, দেহকে মজবুত বানান, হালকা মেজাজে থাকুন।
৯. কিছুদিন অপেক্ষা করুন যখন আপনি খুব রেগে আছেন। যখন আপনি অপেক্ষা করবেন তখন আপনার রাগ কমে আসবে আসল সত্য পরিষকার হয়ে যাবে।
১০. সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিন যখন আপনি রেগে থাকবেন বা হতাশ বোধ করবেন। যখন আপনি রেগে থাকবেন তখন সবাই আপনার কাছ থেকে দূরে থাকবে। তারা মনে করবে আপনি যোগ্য লোক নন এবং ভীতু। তা না করে তাদের সাথে দূরত্ব কমিয়ে আনুন। কেননা ভয় এবং দেয়াল দুটোই আপনার সাফল্যের প্রতিবন্ধক।



