প্রশ্ন : আমার বয়স ১৯ বছর। গত তিন বছর যাবৎ আমি প্রস্রাবসংক্রান্ত সমস্যায় ভুগছি। আমার দুই ধারায় প্রস্রাব হয়। আমার দাদার প্রোস্টেট ক্যান্সার ছিল। আমি কি কোনো সমস্যায় ভুগছি?
উত্তর : যদি সব সময়ই আপনি এভাবে প্রস্রাব করে থাকেন তবে উদ্বিগ্ন হবার কিছু নেই। আর যদি এই সমস্যা মাঝে মাঝে হয় তবে ইউরোলজিস্টের পরামর্শ নেয়া ভালো। আপনার দাদার প্রোস্টেট ক্যান্সারের প্রভাব আপনার ওপর পড়েছে বলে মনে হয় না।
প্রশ্ন : আমার স্বামীর যৌনাঙ্গের মাথায় ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো উঠেছে। এগুলো আদৌ কোনো অসুখ কি?
উত্তর : কোনো কোনো দানা সমস্যার সৃষ্টি করতে পারে এবং অনেক সময় এগুলো সংক্রামকও হয়ে থাকে। তবে পরীক্ষা ছাড়া বলার উপায় নেই আপনার স্বামীর কী হয়েছে। আপাতত আপনারা কনডম ব্যবহার করুন। আপনার স্বামীর শারীরিক পরীক্ষার পূর্ব পর্যন্ত আমার মনে হয় কনডম ব্যবহার করাই ভালো।
প্রশ্ন : আমার বামপাশের অণ্ডকোষে গত কিছুদিন যাবৎ ব্যথা হচ্ছে। ইদানীং আমার অন্তর্বাসে রক্তের দাগ দেখতে পাচ্ছি। এমনকি বীর্যপাতের সময়ও রক্ত দেখা যায়। আমার সমস্যাটা কতটুকু গুরুত্বপূর্ণ?
উত্তর : প্রোস্টেটের সমস্যার জন্য এমনটি হচ্ছে। এমনকি ইউরিনারি ট্র্যাকেও মারাত্মক ইনফেকশনের জন্য এমনটি হতে পারে। এক্ষুনি কোনো অভিজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ নেয়া আপনার দরকার।
প্রশ্ন : আমার বয়স ১৩ বছর। গত কিছুদিন যাবৎ লক্ষ করছি আমার লিঙ্গে ব্যথার সৃষ্টি হয় এবং বীর্যপাতকালীন রক্ত দেখতে পাই। আমার সমস্যাটা কতটুকু গভীর?
উত্তর : আমার মনে হয় তোমার উচিত এক্ষুনি কোনো অভিজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ নেয়া। তুমি জানাওনি তোমার হস্তমৈথুনের অভ্যাস আছে কিনা কিংবা প্রস্রাবে তোমার কোনো সমস্যা হয় কিনা। এগুলো জানতে পারলে পরামর্শ দেয়া সহজ হতো। তবে তোমার প্রথমে ডাক্তারের কাছে খোলাখুলি সব ব্যাপারে আলোচনা করা উচিত।
প্রশ্ন : ভেরিকোজ ভেইন কি?
উত্তর : অণ্ডকোষের চারপাশের এক ধরনের কোষের নামই হলো ভেরিকোজ ভেইন। এটি পুরুষের উর্বরতার বিষয়ের সাথে সম্পৃক্ত নয়। ভেরিকোজ ভেইন আবার ডান কোষের চেয়ে বাম কোষে বেশি থাকে।
প্রশ্ন : আমি জানি যে সঙ্গিনীর যোনিতে কোনো প্রকার অসুখ থাকলে তা লিঙ্গকে আক্রান্ত করতে পারে। আমার লিঙ্গে গত কয়েক দিন যাবৎ ছোট ছোট দানা দেখতে পাচ্ছি, এটা কি কোনো সমস্যা?
উত্তর : যদি লিঙ্গের মাথায় লাল ঘামাচির মতো দানা উঠতে থাকে বা ফ্যাকাসে সাদা ফুসকুড়ি উঠতে থাকে তবে ডাক্তার দেখানো উচিত। কারণ তখন বুঝতে হবে আপনি যৌন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন।
প্রশ্ন : আমার বয়স ১৭ বছর। আমার খতনা হয়নি। আমার লিঙ্গের অগ্রভাগের ত্বকে শক্ত শক্ত গোটাজাতীয় কিছুর অস্তিত্ব ইদানীং দেখা যাচ্ছে, এগুলো কী?
উত্তর : আপনি কোন ধর্মাবলম্বী জানি না। তবে আপনি মুসলমান হয়ে থাকলে আপনার উচিত হবে খতনা করিয়ে ফেলা। অথবা এই দানার জন্য ডাক্তারের পরীক্ষা নিয়ে ওষুধ খেতে হবে।
প্রশ্ন : আমার অণ্ডকোষ দুটোর ওপরে প্রায়ই বিচির মতো বড় বড় দানা উঠছে, এগুলো ব্যথাযুক্ত। কিন্তু আমি চিন্তিত এই দানাগুলো নিয়ে।
উত্তর : অধিকক্ষণ যারা অন্তর্বাস বা শক্ত কাপড় পরে থাকেন তাদের অণ্ডথলিতে এরকম দানা উঠতে পারে। এগুলো ব্যথাযুক্ত বা ব্যথাহীন উভয়ই হতে পারে। এগুলোর জন্য নির্ধারিত ওষুধ রয়েছে। তবে আপনার উচিত হবে ডাক্তারের পরামর্শমতো ওষুধ সেবন করা।
প্রশ্ন : আমার লিঙ্গের মাথায় ছোট ছোট ফুসকুড়ি উঠছে। আমার কি কোনো সমস্যা হয়েছে?
উত্তর : ফুসকুড়ির আকার এবং রঙের ওপর অনেক কিছু নির্ভর করে। আপনার উচিত ইউরোলজিস্টের পরামর্শ নেয়া।
প্রশ্ন : প্রতিদিনের মতো সেদিনও যৌনমিলনকালে হঠাৎ আমার বীর্যে রক্ত দেখে আমার স্ত্রী এবং আমি দুজনেই আঁতকে উঠি। আমার কী হয়েছে দয়া করে জানাবেন কি?
উত্তর : ইউরিনারি ট্র্যাকে ইনফেকশনে বা প্রোস্টেটের কোনো সমস্যার জন্যই সাধারণত এমনটি হয়। আমার মনে হয় আপনার দেরি না করে এক্ষুনি কোনো অভিজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ নেয়া উচিত।
প্রশ্ন : আমি কুমার এবং আজ পর্যন্ত কোনো যৌন সহবাসে যাইনি। গত কিছুদিন যাবৎ আমার লিঙ্গে সাদা সাদা ছোপ দেখতে পাচ্ছি, যেগুলো আবার স্থান বদলায় এবং আমার লিঙ্গের অগ্রত্বকও খুব শক্ত। আমি কি সুস্থ আছি?
উত্তর : আপনার লিঙ্গত্বকের ওপর যে সাদা সাদা ছোপ উঠেছে সম্ভবত সেগুলো কনডিলোমা জাতীয় যৌনাঙ্গের দানা, এগুলো কোনো সমস্যা সৃষ্টি করবে না। আর আপনার শক্ত লিঙ্গের অগ্রত্বকের জন্য ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। খুব বেশি সমস্যা হলে কোনো সার্জিক্যাল ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
প্রশ্ন : আমি হস্তমৈথুন করি। গত কিছুদিন যাবৎ আমার লিঙ্গে গোলাপি বর্ণের দানা উঠতে শুরু করেছে। আমি রক্ত পরীক্ষা করেছি, তাতে কিছু ধরা পড়েনি। তাহলে আমার সমস্যাটা কী?
উত্তর : হস্তমৈথুন কোনো কোনো সময় এই সমস্যার সৃষ্টি করতে পারে। যদি লিঙ্গে অত্যধিক চাপ পড়ে তবে লিঙ্গের ত্বকে অনেক সময় এই জাতীয় গোলাপি কিংবা অন্য কোনো রঙের দানা উঠতে পারে। আপনার উচিত হবে সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করে পরামর্শ নেয়া।
প্রশ্ন : আমার প্রথম সমস্যা হলো আমার লিঙ্গে এবং অণ্ডথলিতে দানার মতো কী যেন উঠছে গত কিছুদিন যাবৎ এবং দ্বিতীয় সমস্যা হলো-আমার স্তন অনেকটা মেয়েদের মতো বড়। এই সমস্যার জন্য আমি খুবই বিব্রত এবং চিন্তিত।
উত্তর : লিঙ্গের দানা কেন হচ্ছে তা পরীক্ষা ছাড়া বলা মুশকিল। আপনার প্রশ্নে বিশদ ব্যাখ্যা নেই বলে প্রথম সমস্যার ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। আর দ্বিতীয় যে সমস্যার কথা আপনি বলেছেন যে আপনার বুক মেয়েদের মতো বড়। এটা হরমোনের একটা সমস্যা। হরমোনের তারতম্যের জন্য এটা হয়। তবে দুটো সমস্যার জন্যই আপনার উচিত হবে অভিজ্ঞ কোনো ইউরোলজিস্টের পরামর্শ নেয়া।
প্রশ্ন : লিঙ্গে অত্যধিক ব্যথাযুক্ত দানা উঠতে থাকলে এটা কি জাতীয় শারীরিক সমস্যা? দয়া করে জানাবেন।
উত্তর : এই রকম প্রশ্নের উত্তর আগেও দেয়া হয়েছে। সেগুলো হতে জেনে নিন। আর লিঙ্গের এই দানা বিভিন্ন রোগের কারণ হতে পারে, আবার কোনো কিছুই নাও হতে পারে। আপনার উচিত এ ব্যাপারে পরীক্ষা করিয়ে নেয়া।
প্রশ্ন : আমার বাম পার্শ্বের ঊরুতে প্রায় যৌনাঞ্চলের কাছাকাছি বেশ কিছু দানার মতো সৃষ্টি হচ্ছে গত বেশ কিছুদিন যাবৎ। এগুলো কি আদৌ কোনো রোগের উপসর্গ?
উত্তর : হতে পারে। তবে বিনা পরীক্ষায় নিশ্চিত হওয়া যাচ্ছে না। আপনার উচিত অভিজ্ঞ কোনো ইউরোলজিস্টের পরামর্শ গ্রহণ করা।
প্রশ্ন : একটি ব্যাপারে আমি খুব উদ্বিগ্ন। আমি আমার বাম পার্শ্বের অণ্ডকোষে ব্যথা পেয়েছি এবং আমি নিশ্চিত যে ব্যথাটা ঘন ঘন বেড়ে যাচ্ছে এবং দিনে রাতে যে কোনো সময় ব্যথাটা উঠছে। আমি হস্তমৈথুনে অভ্যস্ত। আমাকে পরামর্শ দেবেন।
উত্তর : কীভাবে ব্যথা পেয়েছেন তা আপনি প্রশ্নে উলে?খ করেননি। আমার মনে হয় অণ্ডকোষের এই ব্যথাটাকে অবহেলা না করাই ভালো। বিস্তারিত জানিয়ে কোনো অভিজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ নিন।
প্রশ্ন : আমার অণ্ডথলিতে মাম্পস হয়েছে। আমি কী করব?
উত্তর : এটি একটি ভাইরাসজনিত সমস্যা। ছোটবেলায় এই রোগ বেশি হলেও বয়োপ্রাপ্ত অবস্থাতেও এটি হতে পারে। আর আপনার অণ্ডথলিতে মাম্পস হলে ব্যাপারটিকে অবহেলা না করাই ভালো। কেননা এই অসুখের তীব্রতায় আপনার শুক্রের উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ডাক্তারের পরামর্শ এবং ওষুধ গ্রহণ আপনার প্রধান কাজ।
প্রশ্ন : জানতে চাই পুরুষের কি স্তন ক্যান্সার হতে পারে?
উত্তর : শতকরা ১ জনের ক্ষেত্রে হয়তো বা এমনটি দেখা যায় এবং তা খুবই বিরল। তবুও পুরুষের যে স্তন ক্যান্সার হয় না এমন নয়। তবে নারীর স্তন ক্যান্সারের সাথে পুরুষের স্তন ক্যান্সারের পার্থক্য আছে। এমনকি চিকিৎসার ব্যাপারেও কিছু ভিন্নতা রয়েছে।
প্রশ্ন : প্রোস্টাটাইটিস কী?
উত্তর : প্রোস্টেট গ্ল্যান্ডের কিছু অংশ বেড়ে গেলে বা ফুলে গেলে প্রোস্টাটাইটিস হয়। এটি পুরুষের একটি শারীরিক অসুখ। এই সমস্যা হলে পুরুষের প্রস্রাবে সমস্যা হয় এমনকি বীর্যপাতেও ব্যথার সৃষ্টি হতে পারে। অনেক সময় মূত্রনালির ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য প্রোস্টাটাইটিস হতে পারে। ওষুধ দ্বারাই এর চিকিৎসা সম্ভব। তবে দেরি করে চিকিৎসা করালে সমস্যা বেড়ে যেতে পারে।
প্রশ্ন : আমার লিঙ্গে সাত থেকে আটটির মতো বড় দানা উঠেছে যা আমার যৌনমিলনে কোনো সমস্যার সৃষ্টি করেনি। কিন্তু আমি এগুলোকে সমস্যা ভেবে ভীত হয়ে পড়েছি। এটা আসলেই কি কোনো সমস্যা?
উত্তর : এগুলো ক্ষতিকারক কিছু নয়। তবে ডাক্তারি পরীক্ষা করিয়ে নেয়া ভালো। আমার মনে হয় অহেতুক উদ্বিগ্নতার কিছু নেই। উচিত হবে তাড়াতাড়ি ডাক্তার দেখানো।
প্রশ্ন : আমার লিঙ্গের মধ্যাংশের রঙে কিছুটা পরিবর্তন হয়েছে। আমি কি কোনো সমস্যায় আক্রান্ত হয়েছি?
উত্তর : পরীক্ষা ছাড়া যৌনাঙ্গের অনেক অসুখের কল্পনাপ্রসূত পরামর্শ দেয়া অসম্ভব। আপনি বরং ডাক্তার দেখান।
প্রশ্ন : আমি গত কয়েক দিন যাবৎ একজন মহিলার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেছি। ইদানীং লক্ষ করেছি আমার লিঙ্গে প্রচুর দানা উঠেছে। আমি কি যৌন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছি?
উত্তর : অপেক্ষা না করে এক্ষুনি যৌনরোগ বিশেষজ্ঞকে দেখান। পরবর্তী সিদ্ধান্ত কেবল ডাক্তারই বলতে পারবেন।
প্রশ্ন : আমার অণ্ডথলিতে দানার মতো কী যেন উঠছে, এগুলো কী?
উত্তর : পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় এগুলো কী? তবে যৌনসংক্রান্ত রোগে আপনি আক্রান্ত কি না তা বোঝার জন্য ডাক্তারের কাছে শারীরিক চেক-আপ করে নিন। অতঃপর পরামর্শ গ্রহণ করুন।
প্রশ্ন : রাতে হস্তমৈথুনের পর আমার লিঙ্গে ব্যথা অনুভব করি। আমি কি কোনো সমস্যায় ভুগছি?
উত্তর : অত্যধিক হস্তমৈথুন লিঙ্গে এক ধরনের ব্যথার সৃষ্টি করতে পারে। আপনার উচিত অভিজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ নেয়া। কেননা অনেক সময় প্রোস্টেট গ?্যান্ডের সমস্যার জন্যও লিঙ্গে ব্যথার সৃষ্টি হতে পারে। কাজেই ভালো হবে যদি এক্ষুনি আপনি ডাক্তার দেখান।
প্রশ্ন : লিঙ্গের গড়পড়তা আকার কত? সবচেয়ে দৈর্ঘ্য কত হতে পারে?
উত্তর : গড় হলো প্রায় ১৫ সেন্টিমিটারের মতো। তবে ৯০ ভাগ ক্ষেত্রে ১৩-১৮ সেন্টিমিটার হয়। অনেক ক্ষেত্রে ১.৫ সেন্টিমিটার লিঙ্গও যেমন দেখা যায়, তেমনি ৩০ সেন্টিমিটার লিঙ্গও দেখা যায়।
প্রশ্ন : লিঙ্গের দৈর্ঘ্য কি গুরুত্বপূর্ণ?
উত্তর : এটার উত্তর নানা সময়ই নানা প্রশ্নের উত্তর হিসেবে দেয়া হয়েছে। এটা আসলে ভিত্তিহীন প্রশ্ন। যদি আপনি মনে করেন এটা গুরুত্বপূর্ণ আর যদি মনে করেন এটি আদৌ প্রয়োজনীয় নয় তবে তাই। জেনে রাখুন, লিঙ্গের দৈর্ঘ্যের ওপরে যৌনমিলনের সুখ অথবা সফলতা নির্ভর করে না।
প্রশ্ন : লিঙ্গের দৈর্ঘ্য কি বাড়ানো যায়?
উত্তর : হ্যাঁ, সার্জিক্যালভাবে এবং মোটা হবার ইনজেকশন দিয়ে পাশ্চাত্যে অনেকেই লিঙ্গের দৈর্ঘ্য বাড়াতে সক্ষম হচ্ছে। আমাদের দেশে অবশ্য চিকিৎসার এই আধুনিকায়ন এখনো সম্ভব হয়নি।
প্রশ্ন : আমি আমার লিঙ্গের দৈর্ঘ্য কীভাবে মাপতে পারি?
উত্তর : প্রথমে দাঁড়ান, তারপর লিঙ্গকে উদ্রিক্ত করুন। পুরোপুরি উত্তেজিত লিঙ্গকে গোড়া থেকে লিঙ্গের মাথা অব্দি রোলার দিয়ে মেপে ফেলুন। এতে করে সেন্টিমিটার কিংবা ইঞ্চি উভয়ভাবেই আপনি আপনার লিঙ্গের দৈর্ঘ্য মেপে ফেলতে পারেন।
প্রশ্ন : আমার লিঙ্গ খানিকটা বেঁকে থাকে, এটা কি কোনো সমস্যা?
উত্তর : সব লিঙ্গই খানিকটা বেঁকে থাকে। এটা কোনো সমস্যা নয়। তবে অনেক সময় পেরিনয়েজ অসুখ হলে লিঙ্গ অত্যধিক পরিমাণে বেঁকে থাকে, যার ফলে যৌনমিলন সম্ভব হয় না।
প্রশ্ন : খতনা কী? এটার প্রয়োজনীয়তা কী?
উত্তর : লিঙ্গের অগ্রভাগের চামড়া বা ত্বককে কেটে ফেলাই হলো খতনা। এটা হাসপাতালে কিংবা ডাক্তারের দ্বারা করানো যায়। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য খতনা করার প্রতি বিশেষ জোর দেয়া হয়েছে। ডাক্তারি মতে, খতনা করার ফলে পুরুষের যৌনাঙ্গ সাবলীল থাকে এবং এতে যৌনাঙ্গের পরিষকার পরিচ্ছন্নতাও বজায় থাকে। সব দিক থেকেই খতনা অত্যন্ত উপকারী।
প্রশ্ন : ব্লু বলস কী?
উত্তর : প্রচুর পরিমাণে উত্তেজিত হওয়া সত্ত্বেও যৌনমিলন না হবার ফলে বীর্য একটা নির্দিষ্ট স্থানে এসে আটকে যায় এবং এর ফলে অণ্ডকোষে এক ধরনের ব্যথার সৃষ্টি হয়। এটা হলো ব?ু বলস সিনড্রম। এ সময়ে লিঙ্গ আক্রান্ত হয় না। অথচ অণ্ডকোষ বা অণ্ডথলি ঠিকই আক্রান্ত হয় এবং ব্যথাযুক্ত হয়ে ওঠে। এই ব্যথা অবশ্য এমনিতেই সেরে যায়।
প্রশ্ন : পায়ুসঙ্গমে প্রোস্টেটের কোনো সমস্যা হয় কি?
উত্তর : মলাশয়ের পাশেই প্রোস্টেটের অবস্থান। কাজেই অনেক সময় পায়ুসঙ্গমে প্রোস্টেটে আঘাত লাগতে পারে। তবে অনেকেই এতে ভিন্ন মাত্রার যৌনানন্দ উপভোগ করে। অনেকে আবার ব্যথাও পেতে পারে।



