Skip to main content

জেনে রাখা ভালো

মো. ছাকিব আল জোবায়ের

১. বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন?
উ. ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন।

২. ভিটামিন ‘সি’-এর অপর নাম কী?
উ. অ্যাসকর্বিক এসিড।

৩. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
উ. গামা রশ্মি।

৪. আসল হীরা চেনার উপায় কী?
উ. এর ভেতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে।

৫. টেবিল টেনিস খেলায় বলের সুইংয়ের কারণ কী?
উ. বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি।

৬. যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলে কবে?
উ. ৬ আগস্ট, ১৯৪৫।

৭. ‘কমনওয়েলথ দিবস’ পালিত হয় কোন দিন?
উ. মার্চ মাসের দ্বিতীয় সোমবার।

৮. সার্কের প্রথম শীর্ষ বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উ. ১৯৮৫ সালে।

৯. ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ কোনটি?
উ. ইরান।

১০. ‘জাতিসংঘ দিবস’ কোন তারিখে পালিত হয়?
উ. ২৪ অক্টোবর।

১১. লৌহ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকারী দেশ-
উ. চীন।

১২. নীলনদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
উ. ১০টি।

১৩. সাত পাহাড়ের দেশ কোনটিকে বলা হয়?
উ. রোম।

১৪. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
উ. আন্দিজ পর্বতমালা।

১৫. ইতিহাসের পিতা কাকে বলা হয়?
উ. হিরোডটাস।

১৬. কত খ্রিষ্টাব্দ থেকে হিজরি সাল গণনা করা হয়?
উ. ৬২২ খ্রিষ্টাব্দ।

১৭. রুয়ান্ডা ও বুরুন্ডিতে যুদ্ধে লিপ্ত দুটি জাতি হচ্ছে-
উ. হুটু ও টুটসি।

১৮. কমনওয়েলথের কোন দেশে যুক্তরাজ্যের রাণী বা রাজা রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচিত হয়?
উ. অস্ট্রেলিয়া।

১৯. ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উ. মিসর।

২০. ‘আইএলও’-এর হেড কোয়ার্টার কোথায় অবস্থিত?
উ. জেনেভা।

২১. হাজার হ্রদের দেশ হলো-
উ. ফিনল্যান্ড।

২২. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম কী?
উ. জায়ারে।

২৩. আন্তর্জাতিক পরিবেশ দিবস হলো-
উ. ৫ জুন।

২৪. আনুষ্ঠানিকভাবে কোন তারিখে ‘স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’-এর ঘোষণা দেয়া হয়েছিল?
উ. ১৭ এপ্রিল, ১৯৭১।

২৫. বর্তমানে বিসিএস ক্যাডারের সংখ্যা কত?
উ. ২৮টি।

২৬. বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্বদান করেন কে?
উ. অরবিন্দ ঘোষ।

২৭. বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে কতটি কৌণিক স্তম্ভ আছে?
উ. ৭টি।

২৮. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উ. তজিং ডং।

২৯. বাংলাদেশের কোন নদীর মোহনায় ‘নিঝুম’ দ্বীপ অবস্থিত?
উ. মেঘনা।

৩০. স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম সিপকার কে ছিলেন?
উ. মুহামমদ উল্লাহ।

৩১. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
উ. ২০৩ সেন্টিমিটার।

৩২. বাংলাদেশের কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
উ. যশোর।

৩৩. মহাস্থানগড় যখন বাংলার রাজধানী ছিল তখন তার নাম কী ছিল?
উ. পুন্ড্রনগর।

৩৪. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
উ. হাকালুকি।

৩৫. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল ‘বাঙ্গালাহ’ নামে পরিচিত হয়ে ওঠে?
উ. শামসুদ্দিন ইলিয়াস শাহ।

৩৬. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
উ. ১৬.৫ কিলোমিটার।

৩৭. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
উ. ৭।

৩৮. বাংলাদেশ ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
উ. চারটি।

৩৯. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
উ. সিলেট।

৪০. বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত কিলোমিটার?
উ. ৫২০০ কিলোমিটার।

৪১. ‘নামাজ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উ. ফারসি।

৪২. বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বস্বর আছে?
উ. ৪টি।

৪৩. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘এ’ ধ্বনির সৃষ্টি হয়?
উ. অ এবং ই।

৪৪. ‘সাঁঝের মায়া’ কাব্য কে রচনা করেন?
উ. বেগম সুফিয়া কামাল।

৪৫. ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের?
উ. ইরান।

৪৬. ‘জাহান্নাম হতে বিদায়’ উপন্যাসটির লেখক কে?
উ. শওকত ওসমান।

৪৭. কবি শামসুর রাহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উ. ঢাকা জেলায়।

৪৮. ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে?
উ. কালীপ্রসন্ন সিংহ।

৪৯. ‘আরেক ফাল্গুন’-এর লেখক কে?
উ. জহির রায়হান।

৫০. বাংলা কুরআন শরিফের প্রথম অনুবাদক কে?
উ. গিরিশচন্দ্র সেন।