Skip to main content

মানসিক রোগ চিকিৎসা

(প্রাচীন কাল থেকে বর্তমান কাল)
অধ্যাপক ডা. এএইচ মোহামমদ ফিরোজ

এমবিবিএস এফসিপিএস এমআরসিপি এফআরসিপি

E-mail : professorfiroz@yahoo.com

ফোনঃ ০১৭১১-৫২১২২২, ০১৯৯-৫২১২২২

পূর্ব প্রকাশের পর
কোকেইন সেবীরা থেমে থেমে Eplosive Disorder-এ আক্রান্ত হতে পারে। যার সাথে জড়িত হতে পারে চিমেরিক্যাল ইফেক্ট। ওষধ দ্বারা একটা ব্যক্তিত্বের বৈকল্য বা পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হতে পারে। পূর্বের গবেষণায়  Yudofsky এবং তার সহকর্মীগণ প্রচুর অবদান রেখেছেন। আক্রমণপ্রবণ রোগীদের ক্ষেত্রে ওষুধ প্রয়োগের মাধ্যমে চিকিৎসা দ্বারা এবং আক্রমণাত্মক আচরণের মূল্যায়নের জন্য একটা মাপকাঠি তৈরি করেছেন।

ধর্মীয় অনুশাসনজাত মনোরোগ
OCD বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের বুঝ ব্যবস্থায় ও চিকিৎসায় প্রচুর উন্নতি সাধিত হয়েছে বিগত ১৫ বছরে। এই মানসিক রোগটি নিয়ে বিভ্রান্তিসমূহ দীর্ঘ এই সময়ের মধ্যে ছড়িয়ে আছে। মধ্যযুগের আরবীয় পন্ডিৎগণ ওসিডিকে বিভিন্ন নামে জানতেন। Berrios (1989) ঊনবিংশ শতাব্দিতে ওসিডি নিয়ে ফরাসীদের লিখিত ইতিহাসের ব্যাখ্যা করে অনেক লিখেছেন। এই শতাব্দির শুরুতে ফ্রয়েড এবং অন্যান্য অগ্রগামী মনোসমীক্ষকগণ প্রত্যক্ষ করেছিলেন যে প্রধান সাইকোডায়নামিক সম্বন্ধে তারা কী অনুভব করেছেন। ধর্মীয় নিষেধাত্মক যৌন ক্রিয়াকর্মের দ্বন্দ্ব ও প্রবল মতবিরোধ। উদাহরণস্বরূপ হস্তমৈথুনজনিত অপরাধের জন্য হাত ধোয়ার বাধ্যবাধকতা আরোপন করা হয়েছিল যাতে রোগী বারবার হাত ধোয়ার প্রক্রিয়া করে প্রায়শ্চিত্ত করত। এটাই ছিল ওসিডির প্রেক্ষিত সর্বক্ষেত্রে অধূনাকাল পর্যন্ত। এটা যখন সামনে এসে গেল বা আপাত প্রতীয়মান হলো যে, সাইকোডায়নামিক প্রেক্ষিতে ওসিডি সব সময়ের জন্য যৌনতার সাথে সম্পৃক্ত ছিল না। নিষ্ঠুর পিতা-মাতার প্রতি প্রতিশোধ গ্রহণের কল্পনার কথাই অনেক সময় প্রধান সমস্যা হয়ে দেখা দিত। Paul Salkovskis এবং তার সহকর্মীরা এই মর্মে সুপারিশ করেছেন যে, যেসব লোক ওসিডির প্রতি খোলা তারা প্রায়ই নিজেদের কঠিনভাবে দোষ দেয় ক্ষতিরোধকল্পে এবং পরে তারা সেই ক্ষতিগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। অথচ বেশিরভাগ লোকই কাজটি না করার চেয়ে করাকেই বেশি কর্তব্য বলে মনে করে। ওসিডি রোগীরা যা তারা করেনি সেজন্যই বেশি দায়ী বলে নিজেদের মনে করে। এটা হতে পারে একটা অন্তর্নিহিত গতিময়তা যা সমভাবে গুরুত্বপূর্ণ অথবা তদ্রূপ আরো বেশি। পূর্বে যে যৌন অপরাধ বলে জোর দেয়া হতো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

আরো থেরাপি হিসেবে মনোসমীক্ষণ ওসিডির জন্য খুব কমই কার্যকরী হয়েছে তাতে গতিশীল সমঝোতা যতটাই সঠিক হোক না কেন। চূড়ান্তভাবে বিগত দশক ধরে এটা খুবই পরিষকার হয়ে উঠেছে যে, SSRI ক্লাসের অ্যান্টিডিপ্রেশান্টগুলো প্রায় দুই-তৃতীয়াংশ কেসের ক্ষেত্রে রোগ লক্ষণের উপশম করেছে। ইত্যবসরে এই বিষয়টি নিয়ে প্রচুর রচনার সৃষ্টি হয়েছে। এসব রচনাগুলোর মধ্যে অনেকই Jdith Rapoport (1989) কর্তৃক সারমর্ম তৈরি করা হয়েছিল। মস্তিষকমূলীয় স্নায়ুগ্রন্থির অস্বাভাবিকতাকে বিজড়িত করার আংশিক কারণ ছিল এই যে, বেশ কিছু সংখ্যক ওসিডি রোগীও মস্তিষেকর এই অংশ বিশেষের বাঁধাধরা চলাচলের বিশেষ ধরনের শারীরিক বৈকল্যের কথা প্রকাশ করে। আধুনিক স্নায়ুকল্পনার কলাকৌশলের ব্যবহার এই উপাত্ত সংগ্রহে সাহায্য করেছে যে, এতে পরামর্শ দিচ্ছে কিছু সংখ্যক ওসিডি রোগী পুচ্ছির কেন্দ্রবিন্দুর মাথার শীর্ণতা বা শীণতা প্রদর্শন করে। যদিও  Insd হুশিয়ার করে দিয়ে বলেছেন যে, ওসিডির সব কেসগুলোর ক্ষেত্রে মস্তিষেকর একটা অঞ্চলের অস্বাভাবিকতা থেকে উদ্ভূত হয় না। এই উপাত্ত থেকে উঠে আসা একটি কৌতূহলোদ্দীপক দুই স্টেপ থিওরি এভাবে সপষ্ট করে দেয় যে, Caudate nucleus বা পুচ্ছির কেন্দ্রবিন্দু থেকে প্রমোশনের প্রবৃদ্ধিতে মধ্য মস্তিষেকর একটি গোলার্ধ গঠনে অনেক কম প্রশমন ঘটে থ্যালামাসের মধ্যে যার দ্বারা দোলদোলার অবসেসিভ সার্কিট তৈরি হয়।

পজিট্রন এমিশন টোমোগ্রাফিকের গবেষণাকে ব্যবহার করে Bexter Schwartz এবং Bergman (1992) একটা সমমানের মডেলের ব্যাখ্যা করেছিলেন। এতে তারা আরো ব্যাখ্যা করেছিলেন যে ব্রেনের Orbital region থেকে উৎগত দুশ্চিন্তা (Worry) OCD related cireuit কে পরিচালিত করতে পারে। ওসিডির চিকিৎসার জন্য অনেকগুলো গবেষণাকর্মের দ্বারাই এটা দেখান হয়েছে বিহেভিয়ার থেরাপির সাথে সাথে SSRI। ড্রাগ একত্রে জড়িত হলে উন্নতমানের চিকিসা হতে পারে। কদাচিত অবাধ্য কেসমমূহে নিউরোসার্জিক্যাল পন্থায় রোগের লক্ষণসমূহকে নিরাময় করা হয়েছে কৃতকার্যতার সাথে। অনেকগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডারকে ওসিডির সম্ভাব্য বিকল্প হিসেবে অধূনা সময়ে পুনর্বিন্যাস করা হয়েছে। কারণ এর লক্ষণের মধ্যে SSRI-এর সামঞ্জস্যতা ও প্রতিক্রিয়া বর্তমান আছে।

ভক্ষণের গোলযোগ নিয়ে গবেষণা
বিগত প্রজন্ম থেকে পশ্চিম ইউরোপ ও আমেরিকাতে উদ্ভূত খাদ্যের গোলযোগ হয়ে উঠেছিল বর্ধিষ্ণু সাহিত্যের বিষয়বস্তু। বিশেষ করে অনেক বেশি জনপ্রিয় বুলিমিয়া রোগের লক্ষণ। অনেকে সন্দেহ করেছেন যে শিশুকালীন যৌন নির্যাতনের কারণে যথেষ্টরূপে বুলিমিয়া রোগের উদ্ভব হতে পারে। এ নিয়ে গবেষণায় যথেষ্ট মতানৈক্য রয়েছে। একদল লন্ডনবাসী যুবতী নারীর ওপর গবেষণা চালিয়েছিলেন যাদের ছিল খাদ্যের গোলযোগ। তিনি প্রতিবেদন দিয়েছেন যে, সর্বসাকুল্যে সেই দলটি এমন কোনো অস্বাভাবিক যৌন অভিজ্ঞতার কথা ব্যক্ত করেনি যেমন সাধারণ নাগরিক নারীরা করে থাকেন। কিন্তু তিনি একটা উল্লেখযোগ্য সাব গ্রুপ দেখেছিলেন বুলিমিয়া ছাড়া অ্যানোরেক্সিয়ার মধ্যে। অ্যানোরেক্সিয়ার সাথে জড়িত কিছু বুলিমিয়ার সঙ্গে, প্রাইমারি বুলিমিয়ার সঙ্গে জড়িত কিছু অ্যানোরেক্সিয়ার সঙ্গে এবং কোনো প্রাসঙ্গিকতা ছাড়াই অ্যানোরেক্সিয়াবিহীন বুলিমিয়ার মধ্যে। আর যেখানে খাটি অ্যানোরেক্সিয়া রোগীদের সংখ্যা ছিল খুব কম অনুপাতের যৌন নিপীড়নের ইতিহাস। খাটি বুলিমিয়া রোগীদের ছিল অভিভূত করার মতো উচ্চ অনুপাত। রোগ লক্ষণের ছিল বেশি খারাপের দিকে যখন যৌন নিপীড়ন ছিল আন্তপারিবারিক যাতে ছিল শক্তি প্রয়োগ বা জোর জবরদস্তিতা এবং যা ঘটেছিল ১৪ বছর বয়সের পূর্বে।

Steiger এবং Zanko (1990) মন্টিরিয়াল থেকে একই প্রকার ফলাফল প্রকাশ করেছেন। খাটি ক্ষুধামান্দ্য রোগে আক্রান্ত নারীদের ছিল সবচেয়ে কম অবাঞ্ছিত যৌন দুর্ঘটনাজনিত অভিজ্ঞতা এবং অন্তর্মুখীন প্রবণতায় যাদের ছিল অতি সংরক্ষণকারী পিতা-মাতা। বুলিমিয়ায় আক্রান্ত নারীরা ছিল অনেকবেশি বহির্মুখীপ্রবণ এবং প্রায়ই তারা আসতেন ঝগড়াটে পরিবার থেকে। গবেষকগণ মন্তব্য করেছিলেন যে, যেহেতু তাদের রোগীদের অন্যান্য নারী রোগীদের মতো অনেক বেশি যৌন নিপীড়ন প্রবণতার ইতিহাস নেই, অজাচারের অনেক বেশি ভূমিকা ছিল খ্যাতনামা লোকদের অবাধ্য পরিবারের বিশিষ্ট অংশ বিহ্নকারী হিসেবে। যা পূর্ব থেকেই মানসিক বৈকল্যের প্রতি অনুকূল ছিল, কিন্তু বিশেষভাবে খাদ্যের গোলযোগের জন্য বিশিষ্ট ছিল না। পরবর্তীতে পশ্চাদগামী গবেষণায় Timothy walsh এবং তার সঙ্গীরা নিউইয়র্কে যে বুলিমিক রোগীদের চূড়ান্তভাবে সনাক্ত করেছিলেন তার প্রায় ৪০% এবং আরো যে আংশিক প্রায় ২০% রোগীর বিষয়ে অভিজ্ঞতা লাভ করেন। তাদের গবেষণায় তারা প্রত্যক্ষ করেছেন যে, শারীরিক নির্যাতন পিতা-মাতার তরফ থেকে ছিল অতি সাধারণ সেভাবে ততটা যৌন নিপীড়ন ছিল না এবং আরো যা তাদের গবেষণায় উঠে এসেছিল, তা হচ্ছে যে সুস্থ্য হয়ে যাওয়া বুলিমিক রোগীদের তুলনায় অসুস্থদের মধ্যে তখন এটা আর সাধারণ অবস্থায় ছিল না। অধূনাকালে কিছু সংখ্যক গবেষক মননশীল হয়েছেন Why of Symptom choice-এর প্রতি। Jmerson এবং তার সাথীরা মিলে ন্যাশনাল ইন্সটিটিউট অব মেন্টাল হেলথ দেখতে পেয়েছেন যে বুলিমিক রোগীদের Crebros pinal fluide-এর মধ্যে রয়েছে  Abnormally low 5-HIAA এবং homovaillic acid (indicating low serotonine and low dopamine levels)। তারা চিন্তা করেছিলেন যে,  Low Clopamine বুলিমিক রোগীদের মধ্যে পরিতৃপ্তির ক্ষেত্রে ভোঁতা বা স্থূল অনুভূতি এনে দিতে পারে এবং Lrx Cnrscokpg খাদ্যের প্রতি অস্বাভাবিক ভোগসুখের প্রতিক্রিয়া এনে দিতে পারে। কিন্তু এটা এখন পর্যন্ত সম্ভব হয়নি যে কার্য থেকে কারণকে অপ্রতিদ্বন্দ্বী করা যায়। যদি এসব নিউরোট্রান্সমিটারের পরিবর্তনকে বুলিমিয়ার পূর্ববর্তী তারিখে আনা যায় তাহলে একটা ঐতিহ্যগত গ্রহণযোগ্যতা এই বিশেষ লক্ষণের প্রতি আরোপিত হতে পারে। যাইহোক সেই সিদ্ধান্তে পৌঁছার জন্য আমাদের আরো গবেষণার প্রয়োজন রয়েছে।

নানাবিধ ব্যক্তিত্বের গোলযোগ
খামখেয়ালি নয় যেহেতু এর রয়েছে নাটকীয় প্রকৃতি, বহুবিধ পার্সোনালিটি ডিসঅর্ডার দৃষ্টি আকর্ষণ করেছে মানসিক রোগ চিকিৎসক ও একইভাবে জনসাধারণকে। যার দুর্ঘটনাগুলো হচ্ছে সবই সমানুপাতের বাইরে। Geaves (1980) সারা পৃথিবীর ইতিহাস চিরুনি চেরা করেও ১৬৫টির বেশি কেস খুঁজে পাননি। কিন্তু ১৯৮০ থেকে এর সংজ্ঞাটি নিজেই বর্ধিত হয়েছে যাতে করে সে তার মধ্যে কঠিন ধরনের Dssociation-কে একত্রিত করেছে এমনকি Alters-এর সপষ্ট উপস্থিতি না থাকা সত্ত্বেও। যার ফলে বর্তমানে শত সহস্র নতুন কেসের উপস্থিতি প্রতীয়মান হচ্ছে আমেরিকায় ও ক্যানাডায়। বোস্টন মেলান হসপিটাল থেকে Jmeschu (1991), সিয়াটেল থেকে Augustpiperjr (1994) এবং জার্মানী থেকে Erkwoh এদের সকলেই পিএমডির সনাক্তকরণের ক্ষেত্রে অতি উৎসাহব্যঞ্জকতার বিপরীতে হুশিয়ারী উচ্চারণ করেছেন। তারা বিশেষভাবে চিকিৎসকদের সাবধান করে দিয়েছেন তারা যেন অধিক পরিমাণ ইঙ্গিতপূর্ণ রোগীদের যারা হচ্ছেন অতি উচ্চধরনের বিশেষ মানসিক বৃত্তির জনসাধারণ তাদের যেন Alters প্রকাশ করার জন্য প্রভাবিত না করেন। কারণ তাদের মধ্যে তা নাও থাকতে পারে।

যেহেতু বিশেষ কোনো দেশের আইনগত নিয়মনীতির কারণে এই ধরনের রোগ সনাক্তকরণের ব্যাপারে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কিছু সংখ্যক দোষীলোক আছে যারা বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় পাগলামীর ভান করে, কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় যে, তারা কম সাজা পাওয়ার লোভে ভাওতাবাজির পিএমডির ভান করেছে। তারা প্রমাণ করতে চেয়েছিল Dminished Capacity. এই ধরনের একটি ঘটনা ছিল Ross Carlson-এর যিনি জীবন বীমার টাকা আত্মসাত করার জন্য তার মা-বাবা দুজনকেই হত্যা করেছিলেন।

শিশু নির্যাতনের ভূমিকা বিশেষ করে সেক্সুয়াল এখন পর্যন্ত একটি বিতর্কিত বিষয় হয়ে রয়েছে। যদিও অনেক লেখক গবেষক এটাকে রোগের কারণতত্ত্ব বিজ্ঞানের একটা প্রধান কারণ বলে বিবেচনা করেন। আধুনিককালের প্রায় সবগুলো বিশ্বাসযোগ্য এমপিডি কেসে একটা কঠিন নির্যাতনের ইতিহাস রয়েছে তার প্রায়ই ঘনঘন হয়েছে শারীরিক আঘাতের চেয়ে বেশি যৌন নির্যাতন। কিন্তু যেভাবে Piper প্রত্যক্ষ করেছেন এই ধরনের ইতিহাস ততটাই কমন বা সচরাচর দেখা যায় (হাসপাতালে থাকা নারীদের ক্ষেত্রে) বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার রোগীদের মধ্যে।

- চলবে