Skip to main content

ব্যক্তির ব্যক্তি বা পার্সোনালিটি

প্রথম পাতা

মনোরোগ সম্পর্কে দুটি কথা :
মানসিক রোগই একমাত্র রোগ, যার কোনো ডাক্তারি কাটা-ছেঁড়ার প্রয়োজন হয় না। এখন পর্যন্ত মনোরোগ নিয়ে বিজ্ঞানীদের চিন্তা ভাবনার অন্ত নেই। এই মানসিক বিষয় নিয়ে ব্যাপক গবেষণা চলছে এখনো। মানসিক রোগ মানুষেরই হয়। অন্য কোনো প্রাণীর নয়। মানসিক রোগ যে কোনো সময় যে কোনো ব্যক্তিরই হতে পারে। অন্যান্য রোগের মত মানসিক রোগেরও সুচিকিৎসা রয়েছে। তাই মানসিক রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত। মনে রাখবেন, মানসিক রোগীকে ‘পাগল’ বলা সামাজিক অপরাধ। আপনার-আমার আশপাশের যে সমস্ত মানসিক রোগী রয়েছে তাদেরকে অবহেলা না করে আসুন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করি। হতে পারে সে আপনার আমার বাবা - মা, ভাই - বোন অথবা বন্ধু - বান্ধব। মানসিক রোগীকে দূরে ঠেলে দিয়ে নয়, কাছে রেখে তার চিকিৎসা করা আমাদের মানবিক দায়িত্ব ও কর্তব্য।

কখন মানসিক রোগ হয়
যদি কারো চিন্তার পরিবর্তন, আবেগের পরিবর্তন, স্মৃতিশক্তি  পরিবর্তন, বিচার বিবেচনা বা বোঝার পরিবর্তন হয় এবং তা তার কথাবার্তা বা আচার আচরণে প্রকাশ পায় তাহলে তাকে মানসিক রোগে আক্রান্ত বলে মনে করা হয়। ব্যক্তির ব্যবহারিক পরিবর্তন, তাতে যদি আশপাশের লোক কষ্ট পায় বা আক্রান্ত ব্যক্তি নিজে কষ্ট পায় তবে বুঝতে হবে সে মানসিক রোগে আক্রান্ত।

আচার-আচরণের পরিবর্তনের ফলে যদি তার স্বাভাবিক কাজ কর্মের ব্যাঘাত ঘটে, কাজের ক্ষেত্রে অনিয়ম হয়, আহার-নিদ্রার পরিবর্তন হয়, লোকজনের সঙ্গে মেলামেশায় ব্যাঘাত ঘটে অর্থাৎ এক কথায় সামাজিক ও পেশাগত ক্ষতিসাধন করে তবে তাকে মানসিক রোগে আক্রান্ত বলে গণ্য করা হয়।


কোথায় চিকিৎসা করাবেন
মনোজগত সেন্টার
(২য় ও ৩য় তলা)
রোড নং ৪, বাড়ি নং ৫
ধানমন্ডি, ঢাকা-১২০৫,
ফোনঃ ৯৬৬২৪৭৫, ৮৬১৩৭৮৬

এখানে রয়েছে শীতাতপ নিয়নিন্ত্রত বিশাল চেম্বার। অভিজ্ঞ সাইকিয়াস্ট্রিস্ট দ্বারা সকল প্রকার মানসিক, স্নায়বিক, মাদকাসক্তি ও সাধারণ সেক্স সমস্যার আধুনিক ওষুধপত্র এবং বৈজ্ঞানিক উপায়ে সুচিকিৎসা দেয়া হয়।

মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষ লেখা, বিশেষ সাময়িকী, মনোজগত সংবাদ ইত্যদি নিয়মিত ই-মেইলে পেতে চাইলে নিচে আপনার ই-মেইল ঠিকানা লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
আপনার নাম ই-মেইল ঠিকানা (ইংরেজিতে)*
submit button
স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য প্রিয়জন-বন্ধুদের জানাতে চাইলে এখানে ক্লিক করুন।