গরমে ঘামের সাথে শরীর থেকে সোডিয়াম বের হয়ে যায়। এতে দুর্বল বোধ হয় ও মাসল স্ক্র্যাম্পও হয়। সোডিয়ামের সাথে পটাশিয়াম ও বাইকার্বনেট শরীর থেকে বের হয়ে যায়। ঘাম হলে প্রচুর পানি পিপাসা হয়। এ সময় শরবত ও ফলের রস খাওয়া ভালো।
সোডিয়ামের ঘাটতি ঠেকাতে লেবুর শরবতে চিনির সাথে অল্প লবণ মিশিয়ে নিতে পারেন। এতে শরীর সহজে ক্লান্ত হয় না। তবে উচ্চরক্তচাপ রোগীর ক্ষেত্রে লবণের শরবতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন প্রয়োজন। গরমে দইয়ের শরবত বা লাচ্ছি খাওয়া ভালো। দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকায় হজমে সহায়তা হয়।
ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম থাকায় ডাবের পানি গরমের দিনে পান করা প্রয়োজন। এতে শরীর তরতাজা থাকে। কাঁচা আম বেটে লবণ, চিনি মিশিয়ে শরবত খেলে ভালো।
গরমের দিনে দুধ-চা না খেয়ে হালকা লেবু-চা শরীরের জন্য ভালো। পানিযুক্ত ফল যেমনন্ধ তরমুজ, জামরুল, লিচু, শশা, পেঁপে, বাঙ্গি ও পাকা আম প্রচুর পরিমাণে খাবেন।
কোল্ড ড্রিংকস না খেয়ে ফলের রস বা ডাবের পানি পান করা খুবই ভালো। রাত ও দুপুরের খাবারেও হালকা মাছের ঝোল, ভাত, রুটি, মুরগির ঝোল ও সবজি খাওয়া ভালো। সাথে সালাদ থাকলে আরো ভালো হয়। গরমে শরীরের সুস্থতার জন্য অবশ্যই খাবারে কিছু পরিবর্তন আনা প্রয়োজন।
চেম্বারঃ জেনারেল মেডিক্যাল হাসপাতাল (প্রা.) লি.
১০৩, এলিফ্যান্ট রোড, ঢাকা। ফোনঃ ৯৬১৫৭৯০



