Skip to main content

জেনে রাখা ভালো

ছাকিব আল জুবায়ের

১. কোন ভাষাগোষ্ঠী থেকে বাংলা ভাষা এসেছে?
উ. ইন্দো-ইউরোপীয়।

২. ইন্দো-ইউরোপীয় ভাষার রূপ কতটি?
উ. দুটি, কেন্তুম ও শতম।

৩. ইন্দো-ইউরোপীয়ের কোন শাখা থেকে বাংলা এসেছে?
উ. শতম।

৪. ভাষার কোন রূপ থেকে বাংলার উৎপত্তি হয়েছে?
. প্রাকৃত।

৫. মূল বাংলা ভাষার উদ্ভব ঘটেছে কত শতাব্দীতে?
. দশম।

৬. বর্তমান পৃথিবীতে কত প্রজাতির ভাষা আছে?
. সাড়ে তিন হাজার।

৭. প্রাকৃতকে অনেক ভাষাতাত্ত্বিক কী বলেছেন?
. গৌড়ী প্রাকৃত।

৮. ‘ব্রজবুলি’ কী?
. এক ধরনের কৃত্রিম ভাষা। (যে ভাষায় শুধু লেখা যায়, কথা বলা যায় না এবং এটাই পৃথিবীর এরূপ একমাত্র ভাষা।)

৯. কোন কোন ভাষার সমন্বয়ে ব্রজবুলি গঠিত?
. বাংলা ও মৈথিলী ভাষা।

১০. আঞ্চলিক ভাষাকে কী বলে?
. উপভাষা।

১১. জনসংখ্যার দিক থেকে বাংলার অবস্থান কত?
. চতুর্থ।

১২. অফিসিয়াল অর্থাৎ দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান কত?
. দশম।

১৩. ‘অপভ্রংশ’ কী?
. বাংলা ভাষার বিকৃত ভাবকে অপভ্রংশ বলে।

১৪. অপভ্রংশ শব্দের অংশ কতটি?
. তিনটি (অপ+ভ্রংশ+অ)।

১৫. রবীন্দ্রনাথ ভানুসিংহের পদাবলী কোন ভাষায় লিখেছিলেন?
. ব্রজবুলি।

১৬. বাংলা ভাষার রূপ কতটি?
. দুটি (লৈখিক ও মৌখিক)।

১৭. সাধু ভাষা ও চলিত ভাষার সবচেয়ে বড় পার্থক্য কোথায়?
. ক্রিয়াপদে।

১৮. ব্রজবুলি ভাষার নামকরণ কেন এমন হয়েছে?
. এ ভাষায় শ্রীকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হয়েছে বলে।

১৯. অবহটঠ কী?
. প্রাচীন অপভ্রংশের আধুনিক রূপ।

২০. ভাষাভাষির সংখ্যার দিক থেকে পৃথিবীতে প্রথম কোন ভাষা?
. মেন্ডারিন, চীন।

২১. বাংলা ভাষা কোন দুটি অনার্য ভাষা দ্বারা বিশেষভাবে প্রভাবিত?
. দ্রাবিড় ও কোল।

২২. কেন এ ভাষার নাম বাংলা রাখা হলো?
. মুসলমানদের শাসনামলে এই ভূভাগের ভাষাকে জবান-ই বাংলা বলা হতো। তারই পরিবর্তিত রূপ বাংলা ভাষা।

২৩. বাঙালি জাতি গঠন কেমন?
. এরা শংকর বা মিশ্র জাতি।

সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ কোথায় পাওয়া যায়?
. ‘ঐতরেয় আরণ্যকে’ গ্রন্থে।

২৪. প্রাচীন আর কোন কোন গ্রন্থে ‘বঙ্গ’ কথাটির উল্লেখ পাওয়া গেছে?
. ঋগ্বেদে, মহাভারত ও মৎস্যপুরাণ।

২৫. কোন গ্রন্থে ‘বঙ্গ’ ও বঙ্গগাল’ উভয় শব্দের উল্লেখ আছে?
. তারিকই ফিরোজ শাহি।

২৬. বাংলা নামের উৎপত্তি সম্পর্কে প্রথম কোন গ্রন্থে চোখে পড়ে?
. আইন-ই আকবরি।

২৭. ‘বঙ্গলাল’ শব্দ থেকে আকবরের কোন শব্দটি উৎপত্তি?
. সুবা-বাঙলা।

২৮. বাংলার অখণ্ড জনপদ সত্তাকে আর কোন নামে চিহ্নিত করা হয়?
. গৌড়।

২৯. বাংলাদেশের বিভিন্ন জনপদ কোন কোন সময় পর্যন্ত বিভক্ত ছিল?
. যিশুখ্রিষ্টের জন্মের পর সাতশ বছর পর্যন্ত।

৩০. বাংলা ভাষা বিকাশের যুগে কোন প্রাকৃতের প্রভাব বিদ্যমান ছিল?
. শৌরসেনী প্রাকৃত।

৩১. কোন ভাষাটি অপরিবর্তিত সাহিত্যিক ভাষা?
. সংস্কৃত।

৩২. ভাষা হিসেবে সংস্কৃত শব্দটির উল্লেখ পাওয়া যায় কোথায়?
. রামায়ণে।

৩৩. আইন-ই আকবরি গ্রন্থের রচয়িতা কে?
. আবুল ফজল।

৩৪. মহাভারতে বলি রাজার দ্বিতীয় পুত্রের নাম কী দেয়া হয়েছে?
. বঙ্গ।

৩৫. ধ্বনির লিখিত রূপকে কী বলা হয়?
. লিপি।

৩৬. যে লিপি আমরা ব্যবহার করি তা কোন লিপিমালা থেকে এসেছে?
. ভারতীয় লিপিমালা।

৩৭. বাংলা লিপি কোন লিপি থেকে এসেছে?
. ব্রাহ্মী লিপি।

৩৮. ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে বাংলা এসেছে?
. কুটিলরূপ থেকে।

৩৯. ভারতীয় উপমহাদেশে আর্য ভাষার যে প্রাচীনতম বর্ণমালার সন্ধান পাওয়া যায় তা কোন সময়ের?
. তৃতীয় শতকে অশোকের অনুশাসনের সময়।

৪০. বগুড়ার মহাস্থানগড়ে প্রাপ্ত লিপির সাথে সাদৃশ্য আছে কোন লিপির?
. অশোকের সময়ের লিপির।

৪১. বাংলা লিপির সুসংগঠন কোন আমলে হয়?
. সেন রাজাদের আমলে।

৪২. ব্রাহ্মী লিপির রূপ কতটি?
. তিনটি (সারদা, নাগর ও কুটিল)।

৪৩. কুটিল রূপের নাম এরূপ কেন?
. এর মাত্রা ও বর্ণ কুটিল বলে।

৪৪. ভারতীয় লিপিমালা কয়ভাগে বিভক্ত?
. দুই ভাগে-ব্রাহ্মী ও খরোষ্ঠী।

৪৫. বাংলা বর্ণমালার গঠনকাজ শুরু হয় কখন?
. সেন যুগে (আর তা স্থায়ী রূপ লাভ করে পাঠান যুগে)।

৪৬. কোন সম্রাট তার অধিকাংশ কাজ ব্রাহ্মী লিপিতে লেখাতেন?
. সম্রাট অশোক।

৪৭. ব্রাহ্মী লিপিতে কিছু পরিবর্তন আসে কখন?
. গুপ্ত ও কুষাণ রাজাদের সময়।

৪৮. ষষ্ঠ শতাব্দীতে হস্তলিখিত প্রাচ্য লিপির যে নমুনা পাওয়া যায় তা কোথায়?
. জাপানের হরিয়জি বৌদ্ধ মঠে।

৪৯. বাংলা লিপিকে ছাপাখানার মুদ্রণযোগ্য করে তৈরি করেন কে?
. পঞ্চানন কর্মকার।

৫০. কোন আমলে বাংলা লিপি ছাপাখানায় মুদ্রণযোগ্য হয়?
. ইংরেজ আমলে।