Skip to main content

জেনে রাখা ভালো

ছাকিব আল জুবায়ের

১. বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
উ. ১২০৪ সালে
২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে কতটি?
উ. ৪টি
৩. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবসি'ত কোথায়?
উ. ফরিদপুর
৪. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কত তারিখে?
উ. ১ নভেম্বর ২০০৭ সালে
৫. উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
উ. স্যার এ এফ রহমান
৬. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
উ. মালদ্বীপ
৭. কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
উ. মারমা, সাঁওতাল
৮. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কী ছিল?
উ. বাংলা হবে অন্যতম রাষ্ট্রভাষা
৯. ‘অপরাজেয় বাংলা’ কবে উন্মোচন করা হয়?
উ. ১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে
৯. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
উ. ২৮ (২) নং অনুচ্ছেদে
১০. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উ. রাজশাহী
১১. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উ. হামিদুর রহমান
১২. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
উ. ইসলাম খান
১৩. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন?
উ. সম্রাট আকবর
১৪. বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
উ. ২০০০ সালে
১৫. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
উ.  কোনাবাড়ি
১৬. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
উ. ২০০০ সালে
১৭. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উ. মূল্য সংযোজন কর (VAT)
১৮. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উ. বরেন্দ্র গবেষণা জাদুঘর
১৯. বাংলাদেশর বৃহত্তম স্থলবন্দর কোনটি?
উ. বেনাপোল
২০. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
উ. ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজী
২১. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উ. নওয়াব আবদুল লতিফ
২২. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
উ. ফজলুর রহমান খান
২৩. বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS)  ক্যাডার কয়টি?
উ. ২৮টি
২৪. কুমিল্লার বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
উ. আখতার হামিদ খান
২৫. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উ. ইরাক
২৬. সতীদাহ প্রথা কবে রহিত করা হয়?
উ. ১৮২৯ সালে
২৭. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
উ. লালমনিরহাট
২৮. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
উ. ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান
২৯. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
উ. ১৬১০ সালে
৩০. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
উ. ১৯৫৭ সালে
৩১. বর্তমানে বাংলাদেশ গড়পড়তা মাথাপিছু আয় কত ডলার?
উ. ৭৫০ মার্কিন ডলার
৩২. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
উ. দ্বাদশ
৩৩. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
উ. চট্টগ্রামে
৩৪. ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?
উ. মেজর জেনারেল সুখওয়াস্ত সিং
৩৫. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
উ. ১১টি
৩৬. যুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উ. সেগুনবাগিচা
৩৭. যুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
উ. দুই নম্বর সেক্টর
৩৮. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কী?
উ. বাংলাবান্ধা
৩৯. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়?
উ. সিলেটের মালনীছড়ায়
৪০. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উ. পর্তুগিজরা
৪১. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
উ. শায়েস্তা খান
৪২. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
উ. পঞ্চগড়
৪৩. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা
৪৪. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উ. বাংলা ১১৭৬ সালে
৪৫. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?
উ. সিপাহী
৪৬. আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
উ. ১৯৬৬ সালে
৪৭. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উ. বুড়িগঙ্গা
৪৮. ‘আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কত সালে?
উ. ১৯০৫ সালে
৪৯. বঙ্গবঙ্গ কার্যকর হয় কত তারিখে?
উ. ১৬ অক্টোবর ১৯০৫ সালে
৫০. জাতীয় পতাকা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় কত তারিখে?
উ. ২৩ মার্চ ১৯৭১