Skip to main content

বিশ্বের নানা দেশ

ড. একেএম শাহনাওয়াজ

স্পেন

অবস্থান                       দক্ষিণ-পশ্চিম ইউরোপে অবস্থিত। দেশটির সীমান্তে রয়েছে বিসকে উপসাগর ভূমধ্যসাগর, উত্তর আটলান্টিক মহাসাগর এবং পিরেনিজ পর্বতমালা, দক্ষিণ-পশ্চিমে রয়েছে ফ্রান্স।
মোট এলাকা ৫,০৪,৭৮২ বর্গকিলোমিটার
স্থলভাগ ৪,৯৯,৫৪২ বর্গকিলোমিটার
জলভাগ ৫,২৪০ বর্গকিলোমিটার
স্থল সীমান্ত ১,৯১৭.৮ কিলোমিটার
সমুদ্র উপকূলীয় ভূমি ৪,৯৬৪ কিলোমিটার
আবহাওয়া নাতিশীতোষ্ণ; গ্রীষ্মকাল গরম তবে সমুদ্র তীরের আবহাওয়া পরিবর্তনশীল এবং মেঘাচ্ছন্ন। শীতকাল মেঘাচ্ছন্ন এবং ঠান্ডা। উপকূলের কিছু অংশ মেঘলা ও শীতল।
প্রধান নদী তাজো, গুয়েডিনা, ইবরো, ডোরো, গুয়েডালকুইভির।
উচ্চতম অঞ্চল পিকো ডি টেইড, সমুদ্রপৃষ্ঠ থেকে ১২,১৯৮ ফুট (৩,৭১৮ মিটার) উঁচু।
নিম্নতম অঞ্চল সমুদ্রপৃষ্ঠ সমতল।
প্রাকৃতিক সম্পদ কয়লা, লিগনাইট, আকরিক লৌহ, ইউরেনিয়াম, পাইরাইটস, ফ্লোরোস্পার, জিপসাম, দস্তা, সিসা, টাঙ্গস্টেন, তামা, কোলিন, পটাশ, জলশক্তি, কৃষি উপযোগী ভূমি।
প্রাকৃতিক দুর্যোগ নির্দিষ্ট সময়ের বন্যা।
ঐতিহাসিক পটভূমি স্পেন অঞ্চলে পাথরযুগের মানব বসতির প্রমাণ রয়েছে। ২৫,০০০ বছর আগে আঁকা প্রাগৈতিহাসিক মানুষের গুহাচিত্র পাওয়া গেছে স্পেনে। স্পেন ইউরোপের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় ১০০০ খ্রিষ্টপূর্বাব্দে। সমৃদ্ধ খনিজ সম্পদের লোভে সময়ের পরিক্রমায় এ অঞ্চলে আধিপত্য বিস্তারে ভূমিকা রাখে ফিনিশীয়, গ্রিক, কার্থেজীয় এবং কেল্টরা। খ্রিষ্টপূর্ব দুই শতকের দ্বিতীয়ার্ধ থেকে পরবর্তী ৬০০ বছর পর্যন্ত এখানে রোমান আধিপত্য প্রতিষ্ঠিত থাকে। ৭১১ সালে মুসলমানদের হাতে অধীকৃত হয় স্পেন। স্পেনে ইসলামিক সংস্কৃতির বিকাশ ঘটে ৯ থেকে ১৩ শতকের মধ্যে। ১৫ শতকের শুরুতে কলম্বাসের দেখানো পথ ধরে দক্ষিণ আমেরিকায় উপনিবেশ গড়ে তোলে স্পেন। ক্ষমতার দ্বন্দ্বে ১৬ শতকের শেষ দিকে স্পেন যুদ্ধে জড়িয়ে পড়ে পর্তুগাল, নেদারল্যান্ডস, ইংল্যান্ড এবং ফ্রান্সের সঙ্গে। শেষ পর্যন্ত শক্তিশালী স্পেন সাম্রাজ্য এক অর্থে ইংল্যান্ডের নিকট আত্মসমর্পণ করে। পরবর্তী সময়ে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যর্থতা এবং শিল্প বিপ্লবের প্রতিক্রিয়ায় দেশটি অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির চেয়ে পিছিয়ে পড়ে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্পেন নিরপেক্ষতা অবলম্বন করলেও ১৯৩৬-৩৯ সাল পর্যন্ত সংঘটিত যুদ্ধে দেশটিকে ভোগান্তি পোহাতে হয়। বিশ শতকের দ্বিতীয়ার্ধে স্পেন আন্তর্জাতিক পশ্চিমা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। ১৯৮৬ সালে স্পেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়।
জাতীয়তা স্পেনাউস বা স্পেনীয়।
জনসংখ্যা ৪,০২,৮০,৭৮০ জন (২০০৪)।
জন্মহার প্রতি হাজারে ১০.১১ জন (২০০৪)।
মৃত্যুহার প্রতি হাজারে ৯.৫৫ জন (২০০৪)।
গড় আয়ু পুরুষ ৭৬.০৩ বছর, মহিলা ৮২.৯৪ বছর (২০০৪)।
ধর্ম রোমান ক্যাথলিক ৯৪%, অন্যান্য ৬%।
ভাষা ক্যাসটেলাই স্পেনিশ (প্রশাসনিক ভাষা) ৭৪%, ক্যাটালান ১৭%, গেলিসিয়ান ৭%, বাসকু ২%।
শিক্ষিতের হার ১৫ বছরের ঊর্ধ্বে মোট জনসংখ্যার ৯৭.৯% শিক্ষিত; পুরুষ ৯৮.৭%, মহিলা ৯৭.২% (২০০৩)।
বসবাসকারী জাতিগোষ্ঠী ভূমধ্যসাগরীয় এবং নর্ডিকদের মিশ্রণে জাতিসত্তা গঠিত।
দেশটির সরকারি নাম কিংডম অব স্পেন অর্থাৎ স্পেন সাম্রাজ্য।
সরকার পদ্ধতি সংসদীয় রাজতন্ত্র।
রাষ্ট্রপ্রধান রাজা।
সরকারপ্রধান প্রধানমন্ত্রী।
রাজধানী মাদ্রিদ।
প্রদেশ ১৯টি স্বায়ত্তশাসিত অঞ্চল।
মুদ্রা ইউরো।
রাজস্ব বাজেট ৩৩০.৭ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)।
সামরিক বাহিনী দায়িত্বে নিয়োজিত মোট সৈন্যসংখ্যা ১৬৬০৫০; স্থলবাহিনী ৬০.২%, নৌবাহিনী ২২.৩%, বিমানবাহিনী ১৭.৫% (২০০০)।
সড়কপথ ৩,৪৬,৮৫৮ কিলোমিটার; পাকা সড়ক ৩,৪৩,৩৮৯ কিলোমিটার, কাঁচা সড়ক ৩,৪৬৯ কিলোমিটার (১৯৯৭)।
রেলপথ ১৪,১৮৯ কিলোমিটার।
জলপথ ১,০৪৫ কিলোমিটার।
পাইপলাইন অপরিশোধিত তেলের জন্য ২৬৫ কিলোমিটার, পেট্রোলিয়ামের জন্য ১,৭৯৪ কিলোমিটার, প্রাকৃতিক গ্যাসের জন্য ১,৬৬৬ কিলোমিটার।
বন্দর ও পোতাশ্রয় এভিলিস, বার্সিলোনা, বিলবো, ক্যাডিজ, কারটেজেনা, ক্যাসটেলোন ডিলা প্লানা, সিওটা, হিউলভা, লা কোরেনো, লাস পলিমাস (কেনারি আইল্যান্ড), মালাগা মেলিনা, প্যাসাজিস, জিজন, সান্তা ক্রুজ ডি টেনেরিফ (কেনারি আইল্যান্ড) সানটেনদার, টেরাগোনা, ভেলেন্সিয়া, ভিগো।
মোট দেশজ  
উৎপাদন (GDP) ৮৮৫.৫ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)।
মোট মাথাপিছু
উৎপাদন ২২,০০০ মার্কিন ডলার (২০০৩)।
প্রধান রপ্তানি দ্রব্য অটোমোবাইল, কেমিক্যাল, লোহা, ইস্পাত, যন্ত্রপাতি, বস্ত্র, জলপাই, জলপাই তেল, মদ।
আমদানি দ্রব্য কেমিক্যাল, যন্ত্রপাতি, শস্য, সয়াবিন, পেট্রোলিয়াম।
বাণিজ্য সহযোগী  
রাষ্ট্রসমূহ ফ্রান্স, জার্মানি, ইতালি, গ্রেট ব্রিটেন, মেক্সিকো, নেদারল্যান্ডস, সৌদি আরব, যুক্তরাষ্ট্র।

স্লোভাকিয়া

অবস্থান                      মধ্য ইউরোপে এবং পোল্যান্ডের দক্ষিণে অবস্থিত।
মোট এলাকা ৪৮,৮৪৫ বর্গকিলোমিটার।
স্থলপথ ৪৮,৮০০ বর্গকিলোমিটার।
জলপথ ৪৫ বর্গকিলোমিটার।
স্থলসীমান্ত ১,৫২৪ কিলোমিটার।
সীমান্তবর্তী দেশসমূহ অস্ট্রিয়া ৯১ কিলোমিটার, চেক প্রজাতন্ত্র ২১৫ কিলোমিটার, হাঙ্গেরি ৬৭৭ কিলোমিটার, পোল্যান্ড ৪৪৪ কিলোমিটার, ইউক্রেন ৯৭ কিলোমিটার।
সমুদ্র উপকূলীয় ভূমি শূন্য (০) কিলোমিটার।
আবহাওয়া নাতিশীতোষ্ণ, গ্রীষ্মকাল ঠান্ডা, শীতকাল ঠান্ডা, মেঘাচ্ছন্ন এবং আর্দ্র।
প্রধান নদী দানিউব, ভা।
উচ্চতম অঞ্চল গারলাকভোস্কি, সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৭১১ ফুট (২,৬৫৫ মিটার) উঁচু।
প্রাকৃতিক সম্পদ বাদামি কয়লা এবং লিগনাইট, অল্প পরিমাণে আকরিক লৌহ, তামা এবং আকরিক ম্যাঙ্গানিজ লবণ, কৃষি উপযোগী ভূমি।
ঐতিহাসিক পটভূমি এই অঞ্চলে প্রথম আগমন ঘটে ইলিনীয়, কেল্ট ও জার্মান জাতিগোষ্ঠীর। রাশিয়া এবং পূর্ব ইউরোপ থেকে এখানে ৬ শতকে আগমন ঘটে স্লোভাকদের। ১০ শতকে স্লোভাকিয়া হাঙ্গেরির দখলে চলে যায়। ১৯১৮ সালে স্লোভাকিয়া এবং চেক একত্র হয়ে চেকোস্লোভাকিয়া নামে রাষ্ট্র গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্য দিয়ে চেকোস্লোভাকিয়া সোভিয়েত শাসিত পূর্ব-ইউরোপের কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয়। ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর চেকোস্লোভাকিয়া আরও বেশি স্বাধীন হয়ে যায়। ১৯৯৩ সালের ১ জানুয়ারি স্লোভাকে এবং চেক উভয়ের সম্মতিতে শান্তিপূর্ণভাবে পৃথক হয়ে যায়। ২০০২ সালে স্লোভাকিয়াকে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়।
জাতীয়তা স্লোভাক।
মোট জনসংখ্যা ৫৪,২৩,৫৬৭ জন (২০০৪)।
জন্মহার প্রতি হাজারে ১০.৫৭ জন (২০০৪)।
মৃত্যুহার প্রতি হাজারে ৯.৪৮ (২০০৪)।
গড় আয়ু পুরুষ ৭০.২১ বছর, মহিলা ৭৮.৩৭ বছর (২০০৪)।
ধর্ম রোমান ক্যাথলিক ৬০.৩%, অ্যাথিস্ট ৯.৭%, প্রোটেস্ট্যান্ট ৮.৪%, অর্থোডক্স ৪.১ অন্যান্য ১৭.৫%।
ভাষা স্লোভাক (সরকারি), হাঙ্গেরিয়ান।
শিক্ষিতের হার ১৫ বছরের ঊর্ধ্বে মোট জনসংখ্যার ১০০% শিক্ষিত (১৯৯৭)।
বসবাসকারী জাতিগোষ্ঠী স্লোভাক ৮৫.৭%, হাঙ্গেরিয়ান ১০.৬%, রোমা ১.৬% (১৯৯২ সালের আদমশুমারির অভ্যন্তরীণ প্রতিবেদন চিত্রে দেখা যায় যাযাবর রোমা গোষ্ঠী যারা ৫০০,০০০), চেক, মুরাভিয়ান ও সাইলিসিয়ান ১.১%, রুথিনিয়ান এবং ইউক্রেনিয়ান ০.৬%, জার্মান ০.১%, পলিশ ০.১%, অন্যান্য ০.২% (১৯৯৬)।
দেশটির সরকারি নাম স্লোভাক প্রজাতন্ত্র।
সরকার পদ্ধতি সংসদীয় গণতন্ত্র।
রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট।
সরকারপ্রধান প্রধানমন্ত্রী।
রাজধানী ব্রাটিস্লাভা।
প্রশাসনিক বিভাগ ৮টি অঞ্চল।
স্বাধীনতা লাভ ১ জানুয়ারি ১৯৯৩ (চেকোস্লোভাকিয়া বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া নামে দুটো রাষ্ট্রের জন্ম হয়)
মুদ্রা স্লোভাক কুরুনা (SKK)।
রাজস্ব বাজেট ১২.০৩ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)।
সামরিক বাহিনী দায়িত্বে নিয়োজিত মোট সৈন্যসংখ্যা ৩৮,৬০০; স'লবাহিনী ৬১.৭%, বিমানবাহিনী ২৯.৮% (২০০০)।
সড়কপথ ১৭,৭১০ কিলোমিটার; পাকা রাস্তা ১৭,৫৩৩ কিলোমিটার, কাঁচা রাস্তা ১৭৭ কিলোমিটার (১৯৯৮)।
রেলপথ ৩,৬৬৮ কিলোমিটার।
জলপথ ১৭২ কিলোমিটার (সবটুকু দানিয়ুবের দিকে)।
পাইপলাইন প্রাকৃতিক গ্যাসের জন্য ব্যবহৃত ২,৭০০ কিলোমিটার।
বন্দর ও পোতাশ্রয় ব্রাটিস্লাভা, কুমারনু।
বিমানবন্দর ৩৭টি।
মোট দেশজ    
উৎপাদন (GDP) ৭২.২৯ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)
মোট মাথাপিছু
উৎপাদন ১৩,৩০০ মার্কিন ডলার (২০০৩)।
প্রধান রপ্তানি দ্রব্য যন্ত্রপাতি, সামরিক যন্ত্রপাতি, মোটরগাড়ি, পাদুকা।
আমদানি দ্রব্য কয়লা, লোহা, যন্ত্রপাতি, পেট্রোলিয়াম।
বাণিজ্য সহযোগী    
 রাষ্ট্রসমূহ ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রাশিয়া, চেক প্রজাতন্ত্র।

ড. একেএম শাহনাওয়াজ সম্পাদিত
বিশ্বের নানা দেশ বই থেকে সংকলিত