লিভার ট্রান্সপ্লান্টেশন অর্থ মানবদেহের অকার্যকর লিভার ফেলে নতুন লিভার প্রতিস্থাপন করা। যুক্তরাষ্ট্রের পিট্সবার্গ ইউনিভার্সিটিতে ১৯৬৪ সালে Dr. Thomas Starlz প্রথম লিভার ট্রান্সপ্লান্টেশন করেন। প্রথম লিভার ট্রান্সপ্লান্টেশন রোগী মাত্র চার দিন বেঁচেছিলেন। পরে ১৯৬৯ সালে Sir Roy Caln যুক্তরাজ্যের King college-এ প্রথম লিভার ট্রান্সপ্লান্টেশন করেন। প্রথম দিকের বছরগুলোতে লিভার ট্রান্সপ্লান্টেশনের Result ভালো ছিল না। কিন্তু বিগত ১০ বছরে লিভার ট্রান্সপ্লান্টেশনের ফলাফল খুবই ভালো।
মানবদেহে লিভার ট্রান্সপ্লান্টেশন
কী কী কারণে করা হয়
লিভার সিরোসিস (cirrhosis) : Hepatitis B ও C ভাইরাস দ্বারা আক্রান্ত হলে লিভার সিরোসিস হয়। মাত্রাতিরিক্ত অ্যালকোহল বা কোনো Toxic ওষুধ সেবন করলেও লিভারে প্রদাহ হয়। প্রদাহ অনেক দিন থাকলে লিভারে Fibrosis হয়ে লিভার কোষের কার্যক্রম ব্যাহত হয়। একবার সিরোসিস হলে লিভার আর কখনোই আগের অবস্থায় ফিরে যেতে পারে না। সে ক্ষেত্রে ট্রান্সপ্লান্টেশন একমাত্র চিকিৎসা।
লিভার টিউমার
সাধারণত লিভার সিরোসিস থেকে লিভার টিউমার হতে পারে। লিভার সিরোসিস এবং টিউমার একসঙ্গে থাকলে লিভার ট্রান্সপ্লান্টেশন উত্তম চিকিৎসা।
লিভারের মেটাবলিক অসুখ
(Metabolic disease)
কিছু মেটাবলিক অসুখের জন্যও লিভার ট্রান্সপ্লান্টেশন করা হয়। শিশুদের জন্মগত কিছু বিলিয়ারি অসুখের জন্য লিভার ট্রান্সপ্লান্টই উত্তম চিকিৎসা। সে ক্ষেত্রে মা অথবা বাবার লিভারের অংশ প্রতিস্থাপন করা হয়।
লিভার ট্রান্সপ্লান্টের প্রকারভেদ
লিভার ট্রান্সপ্লান্ট দুই ধরনের। ক্যাডাভেরিক (Cadeveric) ও লিভিং রিলেটেড (Living Related)। ক্যাডাভেরিক মানে হলো মৃত ব্যক্তির (Brain death) লিভার প্রতিস্থাপন করা। লিভিং রিলেটেড (Living Related) পদ্ধতিতে আত্মীয় যেমন ভাই, বোন, বাবা, মায়ের শরীরের লিভারের একটা অংশ নিয়ে প্রতিস্থাপন করা হয়।
লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয়েছিল ক্যাডাভেরিক লিভার দিয়ে। কিন্তু ক্যাডাভেরিক লিভার পাওয়া খুবই কঠিন। ক্যাডাভেরিক লিভারের স্বল্পতার জন্য শল্যচিকিৎসকরা নব্বই দশক থেকে লিভিং রিলেটেড (Living Related) লিভার ট্রান্সপ্লান্টেশন শুরু করেন। মানবদেহের লিভার একটি অরগান হলেও এটা সূক্ষ্মভাবে দুই ভাগে বিভক্ত। ডান ও বাম অংশ। যে কোনো অংশ নিয়ে প্রতিস্থাপন করা যায়। লিভারের একটি অংশ কেটে ফেলে দিলে কোনো অসুবিধা হয় না। কারণ লিভারের রিজেনারেটিভ (Regenerative) ক্ষমতা থাকায় তিন থেকে চার মাসের মধ্যে লিভার আগের আকার ধারণ করে।
লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন
লিভার ট্রান্সপ্লান্ট সার্জারিতে দুটি অপারেশন থিয়েটারে দুই টিম সার্জন কাজ করেন। এক রুমে donor (অর্থাৎ যার দেহের লিভারের অংশ কেটে আনা হয়) এবং অন্য রুমে Recipient (যার দেহে প্রতিস্থাপন করা হয়) অপারেশন হয়। Recipient-এর অকার্যকর লিভার সম্পূর্ণ অপারেশন করে ডোনারের লিভারের অংশ প্রতিস্থাপন করা হয়। পুরো অপারেশন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১২-১৪ ঘণ্টা লাগে।
লিভার ট্রান্সপ্লান্টের ঝুঁকি
লিভার ট্রান্সপ্লান্ট সার্জারিতে ডোনারের ঝুঁকি খুবই কম, মাত্র শতকরা এক-দুই ভাগ। অপরদিকে রিসিপেন্টের ঝুঁকি অপেক্ষাকৃত একটু বেশি।
লেখকঃ লিভার, প্যানক্রিয়েটিক, বিলিয়ারি ও
ল্যাপারোস্কপিক সার্জন



