Skip to main content

জেনে রাখা ভালো

মো. ছাকিব আল জুবায়ের

১.    বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হলো?
উত্তরঃ    চর্যাপদ।
২.    আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবির নাম কী?
উত্তরঃ    কোরেশী মাগন ঠাকুর।
৩.    যুগসন্ধির কবি হলেন?
উত্তরঃ    ঈশ্বরচন্দ্র গুপ্ত।
৪.    অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হলেন?
উত্তরঃ    মধুসূদন দত্ত।
৫.    বাংলা ভাষার ‘ইতিবৃত্ত’ গ্রন্থটি রচনা করেন?
উত্তরঃ    মুহম্মদ শহীদুল্লাহ।
৬.    বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেন?
উত্তরঃ    বঙ্কিমচন্দ্র চট্টাপাধ্যায়।
৭.    রবীন্দ্রনাথের সাংকেতিক নাটক হলো?
উত্তরঃ    ডাকঘর।
৮.    জাতীয় কবির রচনা হলো?
উত্তরঃ    চন্দ্রবিন্দু।
৯.    কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ    ১৯২২ সালে।
১০.    ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ   বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়।
১১.    ‘কল্লোল’ পত্রিকার প্রথম প্রকাশকাল হলো?
উত্তরঃ    ১৯২৩ সাল।
১২.    ‘মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতুর্য’ নজরুল ইসলামের?
উত্তরঃ    ‘বিদ্রোহী’ কবিতার একটি চরণ।
১৩.    ‘ লাইলী মজনু’ কাব্যের অনুবাদক কে?
উত্তরঃ    দৌলত উজির বাহরাম খান।
১৪.    ‘চতুরঙ্গ’ গ্রন্থটি একটি?
উত্তরঃ    উপন্যাস।
১৫.    ‘জোক’ গল্পের রচয়িতা হলেন?
উত্তরঃ    আবু ইসহাক।
১৬.    ‘জ’ একটি-
উত্তরঃ    তালব্য বর্ণ।
১৭.    সোনারগাঁও কেন বিখ্যাত?
উত্তরঃ    লোকশিল্প জাদুঘর।
১৮.    প্রাইজবন্ডের সর্বনিম্ন ইউনিট কত টাকার?
উত্তরঃ    ১০০ টাকার।
১৯.    বারডেম বলতে কী বোঝায়?
উত্তরঃ    হাসপাতাল।
২০.    জাতীয় সংসদের স্থপতি কে?
উত্তরঃ   লুই কান।
২১.    বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোগ কার?
উত্তরঃ    এশিয়াটিক সোসাইটি।
২২.    ‘সূর্য দীঘল বাড়ি’র লেখকের নাম কী?
উত্তরঃ    আবু ইসহাক।
২৩.    বন্যার পর কোন অসুখের প্রাদুর্ভাব বেশি হয়?
উত্তরঃ    ডায়রিয়া।
২৪.    ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ    গাজীপুর।
২৫.    দেশের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তরঃ    ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৬.    বাংলা একাডেমীর পুরাতন ভবনের নাম কী?
উত্তরঃ    বর্ধমান হাউস।
২৭.    পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে?
উত্তরঃ    চাঁদপুর।
২৮.    পদ্মা ও যমুনা মিলিত হয়েছে?
উত্তরঃ    গোয়ালন্দ।
২৯. পুলিশ ট্রেনিং একাডেমী কোথায় অবস্থিত?
উত্তরঃ    সাদরা, রাজশাহী।
৩০.    বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়?
উত্তরঃ    ১৯৯২ সালে।
৩১.    সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদে গঠিত হয়?
উত্তরঃ    ১৩৭।
৩২.    মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ    মৌলভীবাজার।
৩৩.    উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তরঃ    নাটোর।
৩৪.    লালবাগের কেলা কোন থানায়?
উত্তরঃ    লালবাগ।
৩৫.    বাংলায় প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির নাম কী?
উত্তরঃ    মুখ ও মুখোশ।
৩৬.    শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়?
উত্তরঃ    কিডনি।
৩৭.    ভাস্কো দা গামা ভারতে প্রথম এসেছিলেন কত সালে?
উত্তরঃ    ১৪৯৮ সালে।
৩৮.    কুয়েতের আমির শেখ জাবির আল আহমেদ আল জাবির আল সাবাহ ক্ষমতায় আছেন কত সাল থেকে?
উত্তরঃ    ১৯৭২ সাল থেকে।
৩৯.    সাবেক সোভিয়েত ইউনিয়নে গর্বাচেভ ক্ষমতাসীন হয়েছিল কবে?
উত্তরঃ    ১৯৮৫ সালে।
৪০.    ই-৮ কী?
উত্তরঃ    পরিবেশ দূষণকারী ৮টি দেশ।
৪১.    ভারতে প্রথমে লোকসভা গঠিত হয়েছিল কবে?
উত্তরঃ    ১৯৫২ সালে।
৪২.    মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কবে প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন?
উত্তরঃ    ১৯৮১ সালে।
৪৩.    আয়ারল্যান্ডকে কবে ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত করা হয়?
উত্তরঃ    ১৯৬০ সালে।
৪৪.    বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের কততম প্রেসিডেন্ট ছিলেন?
উত্তরঃ    ১৯তম।
৪৫.    পরমাণুর ভর বলতে কী বোঝায়?
উত্তরঃ    নিউট্রন ও প্রোটনের ভর।
৪৬.    বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যেই ধাতুর তৈরি সেটা কী?
উত্তরঃ    টাংস্টেন।
৪৭.    শব্দের একক কী?
উত্তরঃ    ডেসিবল।
৪৮.    সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়?
উত্তরঃ    ইলেকট্রনিক।
৪৯.    রাস্তা ও ছাদের আস্তরণ হিসেবে ব্যবহৃত পিচ কী থেকে তৈরি হয়?
উত্তরঃ    পেট্রোলিয়ামের অবশেষ।
৫০.    বিশুদ্ধ পানির PH কত?
উত্তরঃ    ৭।
৫১.    ভিনেগারে কোন এসিড থাকে?
উত্তরঃ    এসিটিক।
৫২.    কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
উত্তরঃ    ভিটামিন B2.