Skip to main content

বিশ্বের নানা দেশ

ড. এ কে এম শাহনাওয়াজ

ইয়েমেন

অবস্থান                                  মধ্যপ্রাচ্যের এই দেশটি ওমান এবং সৌদি আরবের মধ্যে অবস্থিত। সীমান্তে রয়েছে আরব সাগর, এডেন উপসাগর এবং লোহিত সাগর।
মোট এলাকা ৫,২৭,৯৭০ বর্গকিলোমিটার, (পেরিম, সোকোট্রা, ভূতপূর্ব ইয়েমেন আরব রিপাবলিক বা উত্তর ইয়েমেন এবং ভূতপূর্ব পিপলস ডেমোক্র্যাট রিপাবলিক অব ইয়েমেন বা দক্ষিণ ইয়েমেনসহ)।
স্থল সীমান্ত ১,৭৪৬ কিলোমিটার; ওমানের সাথে ২৮৮ কিলোমিটার, সৌদি আরবের সঙ্গে ১,৪৫৮ কিলোমিটার। 
সমুদ্র উপকূলীয় ভূমি ১,৯০৬ কিলোমিটার।
উচ্চতম অঞ্চল সমুদ্রপৃষ্ঠ সমতল।
আবহাওয়া প্রধানত মরু অঞ্চলীয় আবহাওয়া; উষ্ণ এবং পশ্চিম উপকূলের দিকে আর্দ্র; পশ্চিমে পর্বতের তাপমাত্রা মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়, পূর্বের আবহাওয়া অত্যধিক উষ্ণ, শুষ্ক এবং মরু অঞ্চলীয়।
প্রাকৃতিক সম্পদ পেট্রোলিয়াম, মৎস্য, সৈন্ধব লবণ, মার্বেল, সোনা, সিসা, নিকেল এবং তামা, পশ্চিমের উর্বর মাটি।
প্রাকৃতিক দুর্যোগ গ্রীষ্মকালে এখানে বালিঝড় এবং ধূলিঝড় লক্ষ করা যায়।
ঐতিহাসিক প্রেক্ষাপট খ্রিষ্টীয় প্রথম শতকে ইয়েমেন রোম সাম্রাজ্যের অধিকারে চলে গিয়েছিল। ইথিওপীয় এবং পার্সীয়রা এই অঞ্চলের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে ৬ শতকে। ৭ শতকে ইসলাম ধর্ম প্রচারিত হয় ইয়েমেনে। অঞ্চলটি এ সময় নামমাত্র খিলাফতের শাসনাধীন ছিল। অটোমান সাম্রাজ্যের কাছ থেকে ১৯১৮ সালে উত্তর ইয়েমেন স্বাধীনতা লাভ করে। ব্রিটিশরা ১৯ শতকে শাসন শুরু করে এডেনের দক্ষিণ বন্দর এলাকায়। ১৯৬৭ সালে তারা তাদের কর্তৃত্ব তুলে নেয় এবং দেশটি তখন থেকে দক্ষিণ ইয়েমেন নামে পরিচিতি পায়। তিন বছর পর দক্ষিণ ইয়েমেন সরকারের মার্কসবাদী আদর্শ প্রতিষ্ঠা পেয়েছিল। দুই দশক সময়কাল ধরে হাজার হাজার ইয়েমেনির উত্তর-দক্ষিণে বহির্গমন দুই ইয়েমেনকে একত্রিত করে। দুই ইয়েমেন ১৯৯০ সালে রিপাবলিক অব ইয়েমেন নামে আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়। দক্ষিণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ১৯৯৪ সালে দমন করা হয়। ২০০০ সালে সৌদি আরব ও ইয়েমেন তাদের সীমান্ত নির্ধারণে সম্মত হয়। ইয়েমেনি।
জনসংখ্যা ২,০০,২৪,৮৬৭ জন (২০০৪)।
জন্মহার প্রতি হাজারে ৪৩.১৬ জন (২০০৪)।
মৃত্যুহার প্রতি হাজারে ৮.৭৮ জন (২০০৪)।
গড় আয়ু পুরুষ ৫৯.৫৩ বছর, মহিলা ৬৩.২৯ বছর (২০০৪)।
ধর্ম শিয়া ও সুন্নি সমপ্রদায়ের মুসলিমসহ স্বল্প সংখ্যক ইহুদি, খ্রিষ্টান এবং হিন্দু।
ভাষা আরবি।
শিক্ষিতের হার ১৫ বছরের ঊর্ধ্বে মোট জনসংখ্যার ৫০.২% শিক্ষিত; পুরুষ ৭০.৫%. মহিলা ৩০% (২০০৩)।
বসবাসকারী জাতিগোষ্ঠী প্রধানত আরব, এছাড়া আফ্রো-আরব, দক্ষিণ এশিয়ান এবং ইউরোপীয়।
রাজধানী সানা।
দেশটির সরকারি নাম রিপাবলিক অব ইয়েমেন।
প্রচলিত নাম ইয়েমেন।
সরকার পদ্ধতি প্রজাতন্ত্র।
রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট।
সরকারপ্রধান ৫ সদস্যবিশিষ্ট প্রেসিডেন্সিয়াল কাউন্সিল।
প্রশাসনিক বিভাগ ১৯টি প্রদেশ।
স্বাধীনতা লাভ ২২ মে ১৯৯০। রিপাবলিক অব ইয়েমেন গঠিত হয় ইয়েমেন আরব রিপাবলিক (উত্তর ইয়েমেন) এবং ডেমোক্রেটিক অব ইয়েমেন (দক্ষিণ ইয়েমেন) নিয়ে। উত্তর ইয়েমেন স্বাধীনতা লাভ করে অটোমান সাম্রাজ্যের নিকট থেকে ১৯১৮ সালের নভেম্বরে এবং দক্ষিণ ইয়েমেন স্বাধীনতা লাভ করে ব্রিটেনের কাছ থেকে ১৯৬৭ সালের নভেম্বর মাসে।
মুদ্রা ইয়েমেনি রিয়াল (YER)
রাজস্ব বাজেট ৩,৭২৯ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)।
সামরিক বাহিনী দায়িত্বে নিয়োজিত মোট সৈন্যসংখ্যা ৬৬,৩০০; স্থলবাহিনী ৯২.০%, নৌবাহিনী ২.৭%, বিমানবাহিনী ৫.৯% (২০০০)।
স্থলপথ ৬৯,২৬৩ কিলোমিটার; পাকা ৯,৯৬৩ কিলোমিটার, কাঁচা ৫৯,৩০০ কিলোমিটার (১৯৯৯)।
পাইপলাইন অপরিশোধিত তেলের জন্য ৬৪৪ কিলোমিটার, পেট্রোলিয়ামজাত পদার্থ ৩২ কিলোমিটার।
বন্দর ও পোতাশ্রয় এডেন, আল হুদায়দাহ, আল মুকালা, আস সালিফ, রাসা ইসা, মোচা, নিসটুন।
বিমানবন্দর ৪৬টি।
মোট দেশজ    
উৎপাদন (GDP) ১৫.০৯ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)।
মোট মাথাপিছু    
উৎপাদন ৮০০ মার্কিন ডলার (২০০৩)।
প্রধান রপ্তানি দ্রব্য কফি, তুলা, অপরিশোধিত তেল, মাছ ও পশুচর্ম।
আমদানি দ্রব্য খাদ্যশস্য, যন্ত্রপাতি, নিত্যব্যবহার্য দ্রব্য, পেট্রোলিয়াম জাত দ্রব্য, মোটরগাড়ি।
বাণিজ্য সহযোগী    
রাষ্ট্রসমূহ অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, ইতালি এবং যুক্তরাষ্ট্র।

ওমান

অবস্থান                                  মধ্যপ্রাচ্যের দেশ। পারস্য উপসাগর, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
মোট এলাকা ২,১২,৪৬০ বর্গকিলোমিটার।
স্থলভাগ ২,১২,৪৬০ বর্গকিলোমিটার।
জলভাগ শূন্য (০) বর্গকিলোমিটার।
স্থল সীমান্ত ১,৩৭৪ কিলোমিটার।
সীমান্তবর্তী দেশ সৌদি আরব ৬৭৬ কিলোমিটার, সংযুক্ত আরব আমিরাত ৪১০ কিলোমিটার, ইয়েমেন ২৮৮ কিলোমিটার।
সমুদ্র উপকূলীয় ভূমি ২,০৯২ কিলোমিটার।
উচ্চতম অঞ্চল সাবাল-আল-সাম, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯,৯৫৭ ফুট (৩,০৩৫ মিটার) উঁচু।
নিম্নতম অঞ্চল সমুদ্রপৃষ্ঠ সমতল।
আবহাওয়া শুষ্ক মরুভূমি, গরম আবহাওয়া। উপকূলের দৈর্ঘ্য বরাবর কিছুটা আর্দ্র, মধ্যাঞ্চলীয় আবহাওয়া শুষ্ক, দক্ষিণ-    পশ্চিম দিক থেকে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু (মে থেকে অক্টোবর) প্রবাহিত হয়।
প্রাকৃতিক সম্পদ পেট্রোলিয়াম, তামা, মার্বেল, চুনাপাথর, ক্রোমিয়াম, জিপসাম, প্রাকৃতিক গ্যাস।
প্রাকৃতিক দুর্যোগ গ্রীষ্মকালে সীমান্তবর্তী উপকূলের বায়ুতে প্রচুর বালিঝড় এবং ধূলিঝড় সংগঠিত হয়। মাঝে মাঝে খরা দেখা দেয়।
ঐতিহাসিক পটভূমি ১০ হাজার বছর পূর্বে ওমানে মানব বসতি শুরু হয়েছিল। খ্রিষ্টপূর্ব ৯ শতকে এখানে আরব অভিবাসনকারীদের আগমন ঘটেছিল। ৭ শতকে ইসলাম বিস্তারের পূর্ব পর্যন্ত এখানে উপজাতীয় সংঘাত একটি নিত্যনৈমিত্তিক বিষয় ছিল। ১৫০৭ থেকে ১৬৫০ পর্যন্ত ওমান পর্তুগিজদের নিয়ন্ত্রণে ছিল। ১৮ শতকের মাঝামাঝি ওমানে আল বুসাইদ রাজবংশ প্রতিষ্ঠা লাভ করে। ১৯৬৪ সালে ওমানে আবিষকৃত হয় তেলসম্পদ। কোয়াবুস বিন সায়ীদ আল সায়ীদ তার পিতাকে ক্ষমতাচ্যুত করেন ১৯৭০ সালে এবং নিজে সুলতান হিসেবে শাসনকার্য পরিচালনা করেন। তার ব্যাপক উন্নয়নমূলক কার্যাবলি দেশটিকে বহির্বিশ্বের কাছে তুলে ধরে। যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘদিন যাবৎ দেশটির রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক বজায় রয়েছে।
জাতীয়তা ওমানি।
জনসংখ্যা ২৯,০৩,১৬৫ জন (২০০৪)।
জন্মহার প্রতি হাজারে ৩৭.১২ জন (২০০৪)।
মৃত্যুহার প্রতি হাজারে ৩.৯১ জন (২০০৪)।
গড় আয়ু পুরুষ ৭০.৬৬ বছর, মহিলা ৭৫.১৬ বছর (২০০৪)।
ধর্ম ইবাধি মুসলমান ৭৫%, সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, হিন্দু ২৫%।
ভাষা আরবি (সরকারি), ইংরেজি, বালুচি, উর্দু, ভারতীয় উপভাষা।
বসবাসকারী জাতিগোষ্ঠী আরব, বালুচি, দক্ষিণ এশীয় (ভারতীয়, পাকিস্তানি, শ্রীলঙ্কান, বাংলাদেশী), আফ্রিকান।
দেশটির সরকারি নাম ওমান সালতানাত।
প্রচলিত সংক্ষিপ্ত নাম ওমান।
দেশটির পূর্ব নাম মাস্কাট ও ওমান।
সরকার পদ্ধতি রাজতন্ত্র।
রাষ্ট্রপ্রধান সুলতান।
সরকারপ্রধান সুলতান।
রাজধানী মাসকট
প্রশাসনিক বিভাগ ৬টি রাজ্য।
স্বাধীনতা লাভ ১৬৫০ খ্রিষ্টাব্দ (পর্তুগিজদের বিতাড়িত করে)।
মুদ্রা ওমানি রিয়েল (OMR)
রাজস্ব বাজেট ৮.২১৮ বিলিয়ন মার্কিন ডলার (২০০৪)।
সামরিক বাহিনী দায়িত্বে নিয়োজিত মোট সৈন্যসংখ্যা ৩৯,৮০০ জন; স্থলবাহিনী ৬২.৮%, নৌবাহিনী ১০.৬%, বিমানবাহিনী ১০.৩%, রাজকীয় রক্ষীবাহিনী ১৬.৩% (২০০০)।
সড়কপথ মোট ৩২,৮০০ কিলোমিটার; পাকা রাস্তা ৯৮৪০ কিলোমিটার, কাঁচা রাস্তা ২২,৯৬০ কিলোমিটার (১৯৯৬)।
পাইপলাইন অপরিশোধিত তেলের জন্য ব্যবহৃত ১,৩০০ কিলোমিটার, প্রাকৃতিক গ্যাসের জন্য ১০৩০ কিলোমিটার।
বন্দর ও পোতাশ্রয় মাতরাহ, মিনা, আল, ফাহল, মিনা রাইসটি।
বিমানবন্দর ১৪০টি।
মোট দেশজ    
উৎপাদন (GDP) ৩৬.৭ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)।
মোট মাথাপিছু  
উৎপাদন ১৩,১০০ মার্কিন ডলার (২০০৩)।
প্রধান রপ্তানি দ্রব্য মাছ, পেট্রোলিয়াম, খেজুর।
আমদানি দ্রব্য প্রক্রিয়াজাত পণ্য, তেল, পরিবহনের যন্ত্রপাতি, যন্ত্রপাতি।
বাণিজ্য সহযোগী    
রাষ্ট্রসমূহ অস্ট্রেলিয়া, গ্রেটব্রিটেন, জাপান, সিঙ্গাপুর, আরব আমিরাত।

ড. একেএম শাহনাওয়াজ সম্পাদিত
বিশ্বের নানা দেশ বই থেকে সংকলিত