উজবেকিস্তান
| অবস্থান | মধ্য এশিয়ার এই দেশটির অবস্থান আফগানিস্তানের উত্তরে। | |
| মোট এলাকা | ৪,৪৭,৪০০ বর্গকিলোমিটার। | |
| স্থলভাগ | ৪,২৫,৪০০ বর্গকিলোমিটার। | |
| জলভাগ | ২২,০০০ বর্গকিলোমিটার। | |
| স্থল সীমান্ত | মোট ৬,২২১ কিলোমিটার; প্রতিবেশী দেশের সীমান্ত; আফগানিস্তান ১৩৭ কিলোমিটার, কাজাখস্তান ২,২০৩ কিলোমিটার, কিরঘিস্তান ১,০৯৯ কিলোমিটার, তাজিকিস্তান ১,১৬১ কিলোমিটার, তুর্কমেনিস্তান ১,৬২১ কিলোমিটার। | |
| সমুদ্র উপকূলীয় ভূমি | ০ কিলোমিটার (স্থল বেষ্টিত)। | |
| আবহাওয়া | অধিকাংশ অঞ্চলে মরু অঞ্চলীয় আবহাওয়া; দীর্ঘস্থায়ী উষ্ণ গ্রীষ্মকাল এবং মৃদু শীতকাল বিরাজিত। | |
| প্রধান নদী | আমু দরিয়া, সির দরিয়া, জেরাভশান। | |
| উচ্চতম অঞ্চল | গিসার পর্বতমালার শৃঙ্গ, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,২৩৩ ফুট (৪,৬৪৩ মিটার) উঁচু। | |
| নিম্নতম অঞ্চল | সারিকামিশ লেক, সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫ ফুট (২০ মিটার) নিচু। | |
| প্রাকৃতিক সম্পদ | প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা, স্বর্ণ, ইউরেনিয়াম, রৌপ্য, তামা, সিসা, দস্তা, টাংস্টেন, মলিবডেনাম। | |
| ঐতিহাসিক পটভূমি | চেঙ্গিস খানের পৌত্র শিবাকান ১৩ শতকে উজবেকিস্তানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেন। শতাধিক তুর্কি উপজাতির ওপর তারা মোঙ্গল শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। এতে উজবেকিস্তানে তুর্কি-মোঙ্গল রক্ত বর্ণের মিশ্রণ ঘটে। ১৬ শতকের শুরুর দিকে তুর্কি-মোঙ্গল যৌথ শক্তি ট্রান্সঅক্সিয়ানাসহ কিছু নতুন অঞ্চল অধিকার করে উজবেকদের স্থায়ী আবাস গড়ে তোলে। উনিশ শতকের শেষ দিকে রাশিয়া উজবেকিস্তান অধিকার করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরে রেড আর্মি বা লালফৌজের আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়। ১৯২৪ সালে উজবেকিস্তানে প্রতিষ্ঠিত হয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। সোভিয়েত আমলে ‘হোয়াইট গোল্ড’ (তুলা) এবং শস্যের ব্যাপক উৎপাদন প্রয়োজনে কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার ও পানি সরবরাহ জমির উর্বরতার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। এ পর্যায়ে উরাল সাগর ও এমান নদীসমূহ অর্ধ শুষ্ক হয়ে যায়। ১৯৯১ সালে উজবেকিস্তান স্বাধীনতা অর্জন করে। এ সময় থেকে বিভিন্ন খনিজ দ্রব্য, বিশেষ করে খনিজ তেল ব্যবহারের মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যায় দেশটি। সামপ্রতিককালে সংঘটিত সংঘাত অপরিবর্তনশীল মুদ্রাব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা দেশটির উন্নয়নকে বাধাগ্রস্ত করে তুলেছে। | |
| জাতীয়তা | উজবেক। | |
| জনসংখ্যা | ২,৬৪,১০,৪১৬ জন (২০০৪)। | |
| জন্মহার | প্রতি হাজারে ২৬.১২ জন (২০০৪)। | |
| মৃত্যুহার | প্রতি হাজারে ৭.৯৫ জন (২০০৪)। | |
| গড় আয়ু | পুরুষ ৬০.৬৭ বছর, মহিলা ৬৭.৬৯ বছর (২০০৪)। | |
| ধর্ম | মুসলিম ৮৮% (অধিকাংশ সুন্নি) পূর্বাঞ্চলীয় অর্থোডক্স ৯%, অন্যান্য ৩%। | |
| ভাষা | উজবেক ৭৪.৩%, রাশিয়ান ১৪.২%, তাজিক ৪.৪%, অন্যান্য ৭.১%। | |
| শিক্ষিতের হার | ১৫ বছরের ঊর্ধ্বে মোট জনসংখ্যার ৯৯.৩% শিক্ষিত; পুরুষ ৯৯.৬%, মহিলা ৯৯% (২০০৩)। | |
| বসবাসকারী জাতিগোষ্ঠী | উজবেক ৮০%, রাশিয়ান ৫.৫%, তাজিক ৫%, কাজাখ ৩%, কারাকালপাক ২.৫%, তাতার ১.৫%, অন্যান্য ২.৫% (১৯৯৬)। | |
| দেশটির সরকারি নাম | রিপাবলিক অব উজবেকিস্তান। | |
| সরকার পদ্ধতি | প্রজাতান্ত্রিক। | |
| রাষ্ট্রপ্রধান | প্রেসিডেন্ট। | |
| সরকারপ্রধান | প্রধানমন্ত্রী | |
| রাজধানী | তাসখন্দ। | |
| প্রশাসনিক বিভাগ | ১২টি প্রদেশ, ১টি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। | |
| স্বাধীনতা লাভ | ১ সেপ্টেম্বর ১৯৯১ (সোভিয়েত ইউনিয়নের নিকট থেকে)। | |
| মুদ্রা | উজবেকিস্তান সাম (UZS)। | |
| রাজস্ব বাজেট | ১৭৬ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)। | |
| সামরিক বাহিনী | দায়িত্বে নিয়োজিত মোট সৈন্যসংখ্যা ৭৮,১০০; স্থলবাহিনী ৬৪%, বিমানবাহিনী ১১.৭%, অন্যান্য ২৪.৩% (২০০০)। | |
| রেলপথ | ৩,৯৫০ কিলোমিটার। | |
| সড়কপথ | ৮১,৬০০ কিলোমিটার। | |
| জলপথ | ১,১০০ কিলোমিটার (১৯৯০)। | |
| পাইপলাইন | অপরিশোধিত তেলের জন্য ২৫০ কিলোমিটার, খনিজ তেলজাত দ্রব্যের জন্য ৪০ কিলোমিটার, প্রাকৃতিক গ্যাসের জন্য ৮১০ কিলোমিটার (১৯৯২)। | |
| বন্দর ও পোতাশ্রয় | তার্মিজ (আমু দরিয়া)। | |
| বিমানবন্দর | ২৬১টি। | |
| মোট দেশজ | ||
| উৎপাদন (GDP) | ৪৩.৯৯ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)। | |
| মোট মাথাপিছু | ||
| উৎপাদন | ১,৭০০ মার্কিন ডলার (১৯৯৪)। | |
| প্রধান রপ্তানি দ্রব্য | তুলা, সার, ভেজিটেবল অয়েল, স্বর্ণ, বস্ত্র। | |
| আমদানি দ্রব্য | খাদ্য, যন্ত্রপাতি, শস্যদানা, খুচরা যন্ত্রাংশ। | |
| বাণিজ্য সহযোগী | ||
| রাষ্ট্রসমূহ | রাশিয়া এবং ইউক্রেন। |
কম্বোডিয়া
| অবস্থান | দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত। এর সীমান্তে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং লাওস উপসাগরের অবস্থান। | |
| মোট এলাকা | ১,৮১,০৪০ বর্গকিলোমিটার। | |
| স্থলভাগ | ১,৭৬,৫২০ বর্গকিলোমিটার। | |
| স্থল সীমান্ত | ২৫৭২ কিলোমিটার। | |
| সীমান্তবর্তী দেশসমূহ | লাওস ৫৪১ কিলোমিটার, থাইল্যান্ড ৮০৩ কিলোমিটার, ভিয়েতনাম ১,২২৪ কিলোমিটার। | |
| সমুদ্র উপকূলীয় ভূমি | ৪৪৩ কিলোমিটার। | |
| আবহাওয়া | গ্রীষ্মমণ্ডলীয়, বৃষ্টিপাতবহুল, মৌসুমি ঋতু (মে থেকে নভেম্বর পর্যন্ত) শুষ্ক ঋতুগুলোতে (ডিসেম্বর-এপ্রিল) তাপমাত্রার সামান্য তারতম্য ঘটে থাকে। | |
| প্রধান নদী | মেকং, টনলেসাপ। | |
| উচ্চতম অঞ্চল | ফনম উরুল, সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৯৪৮ ফুট (১,৮১৩ মিটার) উঁচু। | |
| নিম্নতম অঞ্চল | সমুদ্রপৃষ্ঠ সমতল। | |
| প্রাকৃতিক সম্পদ | কাঠ, মূল্যবান পাথর, কিছু লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, ফসফেট এবং জলশক্তি। | |
| প্রাকৃতিক দুর্যোগ | মৌসুমি বৃষ্টি (জুন থেকে নভেম্বর) বন্যা ও মাঝে মাঝে খরা দেখা দেয়। | |
| ঐতিহাসিক পটভূমি | কম্বোডিয়া (কাম্পুচিয়া) খেমারুজদের অধীনে ছিল ৯ থেকে ১০ শতক পর্যন্ত। ১৮৬৩ সালে দেশটি ফরাসিদের অধিকারে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কয়েক বছর কম্বোডিয়া জাপানের অধিকারে ছিল। এই সময় কাম্পুচিয়া কম্বোডিয়া নামে পরিচিত হয়। ১৯৫৩ সালে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে। পাঁচ বছর যুদ্ধের পর কমিউনিস্ট খেমারুজ সৈন্যবাহিনী ১৯৭৫ সালে নমপেন দখল করতে সক্ষম হয় এবং এর ফলে অনেক শহর ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধে প্রায় এক মিলিয়নের বেশি মানুষ নিহত হয়েছিল। ১৯৭৮ সালে ভিয়েতনামের অধিবাসীরা খেমারুজদের ওপর আক্রমণ চালায়। এই যুদ্ধ ১৩ বছর ধরে চলে। জাতিসংঘের তত্ত্বাবধানে ১৯৯৩ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ১৯৯৮ সালের এক সম্মেলন ও নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়। এর মধ্য দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে। | |
| জাতীয়তা | কম্বোডিয়ান। | |
| জনসংখ্যা | ১,৩৩,৬৩,৪২১ জন (২০০৪)। | |
| জন্মহার | প্রতি হাজারে ২৭.১৩ জন (২০০৪)। | |
| মৃত্যুহার | প্রতি হাজারে ৯.১ জন (২০০৪)। | |
| গড় আয়ু | পুরুষ ৫৫.৭১ বছর, মহিলা ৬১.২৩ বছর (২০০৪)। | |
| ধর্ম | জনসংখ্যার অধিকাংশই (৯৫%) বৌদ্ধ ধর্মাবলম্বী, অন্যান্য ৫%। | |
| ভাষা | খেমার (সরকারি) ফরাসি ও ইংরেজি। | |
| শিক্ষিতের হার | ১৫ বছরের ঊর্ধ্বে মোট জনসংখ্যার ৩৫% শিক্ষিত; পুরুষ ৪৮%, মহিলা ২২% (১৯৯০)। | |
| বসবাসকারী জাতিগোষ্ঠী | খেমার ৯০%, ভিয়েতনামি ৫%, চীনা ১%, অন্যান্য ৪%। | |
| দেশটির সরকারি নাম | কম্বোডিয়ান। | |
| প্রচলিত দীর্ঘ নাম | কম্বোডিয়া রাজ্য। | |
| স্থানীয় সংক্ষিপ্ত নাম | কাম্পুচিয়া। | |
| স্থানীয় দীর্ঘ নাম | কাম্পুচিয়া প্রজাতন্ত্র। | |
| সরকার পদ্ধতি | বহুদলীয় গণতন্ত্র। | |
| রাষ্ট্রপ্রধান | সম্রাট। | |
| সরকারপ্রধান | প্রধানমন্ত্রী। | |
| রাজধানী | নমপেন। | |
| স্বাধীনতা লাভ | ৯ নভেম্বর ১৯৫৩ (ফ্রান্সের নিকট থেকে)। | |
| মুদ্রা | রিয়েল (KHR)। | |
| রাজস্ব বাজেট | ৪৭৬.৫ মিলিয়ন মার্কিন ডলার (২০০৩)। | |
| সামরিক বাহিনী | দায়িত্বে নিয়োজিত মোট সৈন্যসংখ্যা ১৪০,০০০ জন; স্থলবাহিনী ৬৪.৩%, নৌবাহিনী ২.১%, বিমানবাহিনী ১.৪%, প্রাদেশিক ৩২.২% (২০০০)। | |
| রেলপথ | ৬০৩ কিলোমিটার। | |
| সড়কপথ | ৩৫,৭৬৯ কিলোমিটার; পাকা রাস্তা ৪,১৬৫ কিলোমিটার, কাঁচা রাস্তা ৩১,৬০৪ কিলোমিটার (১৯৯৭)। | |
| জলপথ | ৩৭০০ কিলোমিটার। নৌকা চলাচলের উপযোগী। সারা বছরই ০.৬ মিটার বা এর বেশি গভীরতা থাকে। ২৮২ কিলোমিটার নব্য ও নৌ চলাচলের উপযোগী এবং প্রায় ১.৮ কিলোমিটার গভীর। | |
| বন্দর ও পোতাশ্রয় | ক্যাম্প, সাওম, (সিং হানকভিল) কাস্পুট, ক্রং কাওহ কং, ফনোম পেনহ। | |
| বিমানবন্দর | ২২টি। | |
| মোট দেশজ | ||
| উৎপাদন (GDP) | ২৫.০২ বিলিয়ন মার্কিন ডলার (২০০৩)। | |
| মোট মাথাপিছু | ||
| উৎপাদন | ১,৯০০ মার্কিন ডলার (২০০৩)। | |
| প্রধান রপ্তানি দ্রব্য | কাগজ, চাল, রাবার, কাঠা। | |
| আমদানি দ্রব্য | খাদ্য, জ্বালানি, মোটরগাড়ি ও কাঁচামাল। | |
| বাণিজ্য সহযোগী | ||
| রাষ্ট্রসমূহ | ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, ভিয়েতনাম। |



